
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলাবাড়ীয়া গ্রামের পরিত্যক্ত একটি ইটভাটা থেকে দুই জামায়াতকর্মীকে সাতটি বোমাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত নয়টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-বলাবাড়ীয়া গ্রামের মৃত ইলাহি মণ্ডলের ছেলে শামছুল ইসলাম ও একই গ্রামের মৃত ইউনুস বিশ্বাসের ছেলে আশাদুল বিশ্বাস।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, বলাবাড়ীয়া গ্রামের সাইনবোর্ড বাজারের কাছে হুন্ডি কাজলের পরিত্যক্ত ইটভাটায় জামায়াত ইসলামী গোপন বৈঠক করছে এমন সংবাদ পেয়ে রাত নয়টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়।
এসময় সাতটি হাত বোমাসহ জামায়াতের দুই কর্মীকে আটক করা হয়। জামায়াতের এই দুই কর্মীর বিরুদ্ধে থানায় অস্ত্র ও বিস্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
জেবি/পি



