ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

রাবিতে ছাত্র ধর্মঘটে ‘ছাত্রলীগে’র হামলার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৮, ০২:১২ পিএম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাত্র ধর্মঘট পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জোহা চত্বরে বাস আটকিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে ‘ছাত্রলীগ’ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে, হামলাকারীরা ছাত্রলীগের বর্তমান কমিটির কেউ নন।

আবার পুরো ঘটনাটি প্রক্টরের নির্দেশেই ঘটেছে বলে দাবি করেন বিপ্লবী ছাত্রমৈত্রী।

২৩ জানুয়ারি বাম ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী’ ব্যানারে শিক্ষার্থীরা দাবি আদায়ে ঢাবি উপাচার্যকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করলে ছাত্রলীগ গিয়ে তাদের ওপর হামলা করে। এ ঘটনার প্রতিবাদে ২৯ জানুয়ারি সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক দেয় প্রগতিশীল ছাত্রজোট। এরই অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট অবস্থান ধর্মঘট পালন করছে।

ছাত্র ফেডারেশন রাবি শাখার সভাপতি কিংশুক কিঞ্জল বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা জোহা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। এসময় আমরা কোনো বাস চলাচল করতে দেইনি। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে আমাদের একটি বাস ছেড়ে দিতে বলেন। এ নিয়ে প্রক্টরের সঙ্গে আমাদের কথাবার্তা চলছিল। কথাবার্তার এক সময় প্রক্টর উত্তেজিত হয়ে বলেন, দেখি তোমরা কীভাবে বাস আটকাও।

এসময় পুলিশ বাঁশি বাজাতে বাজাতে আমাদের একটু সরিয়ে দিলে কাজলার দিকে একটি বাস চলে যায়। এসময় সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি ইলিয়াস হোসেন ও ফিরোজ আহমেদ এসে আমাদের ধাক্কা দিতে শুরু করে।

--------------------------------------------------------
আরও পড়ুন: শাবিপ্রবিতে ছাত্রজোটের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, আহত ৫
--------------------------------------------------------

এই হামলাকে নেক্কারজনক দাবি করে কিংশুক কিঞ্জল বলেন, তারা হামলা করার পরও পরিচয় দিচ্ছিল তারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। কিন্তু পরিবহনের সঙ্গে তাদের যোগাযোগ থাকার কথা নয়। আমাদের কথা চলছিল প্রশাসনের সঙ্গে। প্রক্টরের সঙ্গে, তারা কোথা থেকে এসে, কার নির্দেশে হামলা করল আমি বুঝলাম না।’

বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিলীপ রায় বলেন, জোহা চত্বরে আমরা ছাত্রজোট শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। প্রক্টর আমাদের সঙ্গে কথা বলতে আসলে আমরা বোঝানোর চেষ্টা করি যে, ধর্মঘটে কোনো গাড়ি চালানো যাবে না। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে যান। পুলিশের দিকে নির্দেশ করেন, আমরা যদি গাড়ি আটকানোর চেষ্টা করি তবে আমাদের গ্রেপ্তার কিংবা আমাদের ওপর হামলা করা হবে। এর মধ্যে প্রত্যেকটা গাড়ি চালু করা হয়। তখন আমরা নেতাকর্মীরা সরাসরি গাড়ির সামনে অবস্থান নেই। হঠাৎ ছাত্রলীগের নামধারী দুজন এসে আমাদের অনেককে কিল-ঘুষি মারে।’ পুরো ঘটনাটি প্রক্টরের নির্দেশেই ঘটে বলে দাবি করেন দীলিপ রায়।

এদিকে ছাত্রলীগের এমন আচরণে বেলা ১২টার দিকে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট। এসময় তারা প্রশাসনের উপস্থিতিতে এ ধরনের হামলার তীব্র নিন্দা জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ছাত্রলীগের কেউ ওখানে ছিল না। একটা ছবি দেখলাম, ওখানে ছাত্রলীগের গত কমিটির দুই সহ-সভাপতি ছিলেন। বর্তমান ছাত্রলীগ কমিটির কেউ ওখানে উপস্থিত ছিলেন না।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, এখানে ছাত্রলীগ ছিল না। আমি সকাল থেকেই প্রশাসনের সামনে ছিলাম। প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের সঙ্গে হাসিমুখে কথা বলে বাস ছাড়তে বলেছি। আমাদের বাস ছেড়ে গেছে। শুধুমাত্র সকালের সিডিউলের কিছু বাস বন্ধ ছিল।

ধাক্কাধাক্কির বিষয়টির দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, হয়তো এ রকম কিছু হতে পারে। তবে কে এটা করেছে তা বলতে পারব না।

আরও পড়ুন:

জেবি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুর, সম্পাদক ফরিদ
রাবির হল বন্ধ ২৫ ডিসেম্বর, খুলবে তিন জানুয়ারি
জর্জিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট ফ্রান্সের সাবেক রাষ্ট্রদূত
রাবিতে নিজ সংগঠনের নেতাকেই মারধর ছাত্রলীগের