
খাগড়াছড়িতে নিয়োগ বাণিজ্যের অভিযোগে সিভিল সার্জনসহ ৬ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ ঘটনায় জালিয়াতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত উদয়ন চাকমা নামের একজনকে গ্রেপ্তারর করা হয়েছে।
আজ (বুধবার) দুপুরে দুদকের রাঙামাটি কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদি হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, রাঙামাটির বর্তমান সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, খাগড়াছড়ির সাবেক সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাশ, জেলা পরিষদের সাবেক সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর কিশোর চাকমা অটল, জেলা পরিষদের বর্তমান প্রশাসনিক কর্মকর্তা প্রিয় কুমার চাকমা।
--------------------------------------------------------
আরও পড়ুন: খালেদার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ রায় হলে দেশে গণঅভ্যুত্থান
--------------------------------------------------------
দুদকের দায়ের করা এই মামলায় অপর আসামিরা হলেন, জালিয়াতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সুমন চাকমা ও উদয়ন চাকমা।
২০১৩ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত স্বাস্থ্য বিভাগে ফার্মাসিস্ট পদে জালিয়াতি ও আর্থিক সুবিধা নিয়ে উদয়ন চাকমা ও সুমন চাকমাকে নিয়োগ দেয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। এই ঘটনায় চাকুরী প্রার্থী দুইজন ও নিয়োগ বোর্ডের ৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
মামলায় সেই সময় নিয়োগ বোর্ডের আহ্বায়ক ছিলেন তৎকালীন জেলা পরিষদের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর কিশোর চাকমা অটল, তৎকালীন সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাশ, রাঙামাটির বর্তমান সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রিয় কুমার চাকমা।
আরও পড়ুন:
জেএইচ



