
দলের হাইব্রিড নেতাদের কাজই হচ্ছে সুযোগ সুবিধা ভোগ করা এবং খারাপ সময়ে দল থেকে চলে যাওয়া। আর আমাদের কাজ হচ্ছে রক্ত ঝরিয়ে দলকে টিকিয়ে রাখা। তবে সময় আসছে। এইসব হাইব্রিড নেতারা আর থাকবে না। অরিজিনাল ত্যাগী নেতারাই দলে থাকবে। বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত প্রয়াত কদম রসুল পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসীম উদ্দিন কবীর স্মরণে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: নিয়োগ বাণিজ্যের অভিযোগে সিভিল সার্জনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
--------------------------------------------------------
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রসঙ্গে প্রশ্ন তুলে শামীম ওসমান বলেন, গত চার বছর আগে এতোগুলো মানুষকে হত্যা করা হলো, এর বিচার কেন হবে না? এর দায় দায়িত্ব বেগম খালেদা জিয়াকেই নিতে হবে। কারণ তার নির্দেশে এবং তার নেতৃত্বেই দেশের মানুষগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। এটা কোন ধরণের রাজনীতি। তারা মানুষকে পুড়িয়ে মেরে ক্ষমতায় আসতে চায়।
জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদলসহ আরো অনেকে।
আরও পড়ুন:
জেএইচ



