ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ছাত্রলীগের হাতে ব্যবসায়ী লাঞ্ছিত, গাইবান্ধায় ওষুধের দোকানে ধর্মঘট

ফেরদৌস জুয়েল

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৪৩ এএম

গাইবান্ধা সরকারি কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরা ওষুধ ব্যবসায়ী ও নেতাদের সঙ্গে মারপিট করায় জেলায় সকল ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি গাইবান্ধা জেলা শাখার ডাকে এ ধর্মঘট চলছে।

এতে ওষুধ কিনতে না পেরে বিপাকে পড়েছেন বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি রোগী ও তাদের স্বজনরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে গাইবান্ধা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানজিল আহমেদ মোনার বোন শারমিন আক্তারকে বহনকারী ব্যাটারিচালিত একটি অটোরিকশা বালাসিঘাট থেকে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুলের সামনে ওষুধের দোকান আরকে ট্রেডিংয়ের সামনে এসে থামে।

শারমিন আক্তার অটোরিকশাটি থানাপাড়া পর্যন্ত নিয়ে যেতে বললে অটোচালক আর যেতে না চাওয়ায় তাদের মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু হয়।

এসময় জোহরের নামাজ পড়ার জন্য দোকান থেকে বের হয়ে আরকে ট্রেডিংয়ের মালিক রুহুল আমিন এগিয়ে গিয়ে তাদের ঝগড়া থামানোর চেষ্টা করেন।

এতে শারমিন আক্তার ক্ষিপ্ত হয়ে রুহুল আমিনকে ধাক্কা দেন এবং দালাল বলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এতে আশপাশের দোকানদার ও জনগণ এগিয়ে এসে শারমিন আক্তারকে থামানোর চেষ্টা করেন। পরে রুহুল আমিন নামাজ পড়ার জন্য বড় মসজিদে চলে যান।

আর.কে ট্রেডিংয়ের মালিক রুহুল আমিন আরটিভি অনলাইনকে বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে তানজিল আহমেদ মোনাসহ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন ও অন্যান্য নেতাকর্মীরা আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে চড়াও হন।

তারা শারমিন আক্তারের ব্যাগে থাকা একলাখ টাকা খোয়া গেছে এমন অভিযোগ এনে টাকা দাবি করে। এতে আশপাশের লোকজন প্রতিবাদ করলে তারা ৮০ হাজার টাকা এবং একপর্যায়ে ৬০ হাজার টাকা দাবি করে আমাকে লাঞ্ছিত করে।

এসময় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ আশপাশের ওষুধ ব্যবসায়ীরা ঘটনাস্থলে গিয়ে এই ঘটনার (টাকা দাবি) প্রতিবাদ জানালে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ছাত্রলীগ নেতারা দেখে নেওয়ার হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে।

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি গাইবান্ধা জেলা শাখার সভাপতি আব্দুর রশিদ বলেন, বিষয়টি সমাধানের উদ্দেশে গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমাদের থানায় ডেকে পাঠায়।

বিকেলের দিকে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পিয়ারুল ইসলাম ও সদর থানার এক পুলিশ সদস্য এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ আরও কয়েকজন ওষুধ ব্যবসায়ী থানায় যান।

পথিমধ্যে জেলা পরিষদের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও আমাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন ওষুধ ব্যবসায়ীসহ বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম গুরুতর আহত হন। পরে সাইফুল ইসলামকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা থানায় মামলা দায়ের করেছি। বৃহস্পতিবার সমিতির সাধারণ জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ব্যবসায়ীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত জেলার সমস্ত ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

জেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক রাহাত মাহমুদ রনি বলেন, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানজিল আহমেদ মোনার বোন শারমিনকে লাঞ্ছিত করার ঘটনাকে ধামাচাপা দিতেই ওষুধ ব্যবসায়ীদের এ ধর্মঘট।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, এ ঘটনায় ওষুধ ব্যবসায়ী রুহুল আমিন ও শারমিন আক্তার পৃথক দুইটি মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

জেবি/এমকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
গাইবান্ধায় আজও চলছে না বাস, দুর্ভোগে যাত্রীরা
গাইবান্ধায় জেলা জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৮
গাইবান্ধায় সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উৎসব
গাইবান্ধায় গোসলে নেমে যমুনায় চতুর্থ শ্রেণির ছাত্রী নিখোঁজ