
রাজশাহীর চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে ওয়ার্ড বিএনপির সভাপতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন মোক্তারপুর গ্রামের আতাহার আলীর ছেলে এবং চারঘাট ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কুরবান আলী (৫৫), রাওথা এলাকার মুকুল আলী (৪০), ইউসুফপুর এলাকার ইমরান আলীর ছেলে হাসেম আলী (৪০), নওগাঁ জেলার সদর এলাকার নওশের আলীর ছেলে মির্জা আহম্মেদ (২২) ও একই এলাকার বলুর রহমানের ছেলে শফিউল আলম(২৬)।
চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, আটককৃত কুরবান আলীকে নাশকতার মামলায়, মুকুল দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং হাসেম, মির্জা ও শফিউলকে মাদকসেবনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:



