ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

যশোরে নলকূপ দিয়ে উঠছে গ্যাস

বিএম ফারুক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ০২:৪৪ পিএম

নতুন বাড়ির আঙিনায় নলকূপ (টিউবওয়েল) বসানো হয়েছে। সেই নলকূপে পানির পরিবর্তে উঠছে গ্যাস। আগুন দিলে জ্বলছেও। টানা সাত দিন এভাবে গ্যাস নির্গত হচ্ছে। নলকূপ গ্যাস বের হওয়ার খবর রটে গেছে পুরো এলাকায়।

সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উৎসুক জনতার হাজারো প্রশ্নের জবাব দিতে হিমশিম খাচ্ছেন নলকূপটির মালিক যশোর সদর উপজেলার চুরামনকাঠি ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সোহেল রানা ও তার পরিবারের সদস্যরা।

তাদের ধারণা এখানে গ্যাসের খনির সন্ধান মিলতে পারে। এজন্য তারা বিশেষজ্ঞদের অপেক্ষায় আছেন। সংশ্লিষ্টদের সহযোগিতাও আশা করছেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এটা ‘পকেট গ্যাস’। কয়েকদিন পরেই নিভে যাবে, ভয়ের কোনো কারণ নেই।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, এটাকে পকেট গ্যাস বলা হয়। এই গ্যাস প্রচণ্ড দুর্গন্ধ হয়। সাধারণ ডোবা, খাল ভরাট জায়গায় এ ধরণের গ্যাসের সন্ধান পাওয়া যায়।

গুল্মজাতীয় উদ্ভিদ পচে ব্যকটেরিয়ার সৃষ্টি হয়। এ ব্যকটেরিয়া থেকে পকেট গ্যাস হয়। কিছুদিন পর এটি এমনিতেই নিভে যায়। ওই জায়গার গ্যাস নির্গতের ভিডিও দেখেছি। গ্যাস নির্গতের গতি কম। অল্প দিনে নিভে যাবে। তবে এতে কোনো ঝুঁকি নেই।

সরেজমিনে নলডাঙ্গা গ্রামের সোহেল রানার বাড়িতে গিয়ে দেখা যায়, নলকূপের সঙ্গে লাগোয়ো একটি চিকন লোহার পাইপ দিয়ে গ্যাস নির্গত হচ্ছে। পাইপের মাথায় আগুনও জ্বলছে। নলকূপ ঘিরে উৎসুক কয়েজন নারী পুরুষ দেখছে। কৌতুহলি মানুষের নানা প্রশ্ন। এদের মতো শত শত মানুষের প্রশ্নের জবাব দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন সোহেল রানা ও তার পরিবার।
--------------------------------------------------------
আরও পড়ুন: ফরিদপুরে ১৫ পেট্রলবোমাসহ আটক ১
--------------------------------------------------------

তারপরও সোহেল রানা অপেক্ষায় আছেন আসল ব্যাপারটা উদঘাটনের। ফায়ার সার্ভিসের লোকজনও ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু গত কয়েক দিনেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

প্রতিবেশি এক বৃদ্ধা বলছিলেন, যেখানে নলকূপ বসানো হয়েছে, সেখানে এক সময় খাল ছিল। সেটি ভরাট হয়ে গেছে। সেই জমিতে বাড়িঘর তুলেছে সোহেল। সেখানে নলকূপ বসানোর পর গ্যাস বের হচ্ছে।

সোহেল রানা বলেন, রাস্তার পাশে অপেক্ষাকৃত নিচু জমিতে নতুন বাড়ি করেছেন। বাড়িতে একটি নলকূপ দরকার। এজন্য গত ৬ ফেব্রুয়ারি মিস্ত্রি দিয়ে নলকূপ বসানো শেষে পাইপের মুখ বসানোর সময় বুদবুদ করে ধোয়ার মত বের হতে থাকে। বিষয়টি দেখে সন্দেহ হয়। এক পর্যায়ে দিয়াশলাই দিয়ে আগুন দিলে জ্বলে ওঠে। নলকূপ বসানোর পর একটি পাইপ লাগানো হয়েছে। সেই পাইপ দিয়ে পাঁচ দিন ধরে গ্যাস বের হচ্ছে। ভাবছিলাম, কয়েকদিন পর হয়তো গ্যাস বের হওয়া বন্ধ হবে। কিন্তু আজও বের হচ্ছে।

তিনি আরও বলেন, নলকূপ দিয়ে গ্যাস বের হওয়ার খবর ছড়িয়ে পড়ায় উৎসুক জনতা ভিড় করছে। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মানুষ ভিড় করছে। সবচেয়ে বেশি মানুষের ভিড় থাকে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত। আর শত শত মানুষের নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে হিমশিম খাচ্ছি।

সোহেল রানা বলছিলেন, আমার ধারণা এখানে গ্যাসের খনি থাকতে পারে। ফায়ার সার্ভিসের লোকজন এসে দেখে গেছে। তারা বলেছে, উপরের লোকজন আসবে। কিন্তু আর কেউ আসেনি। আমি চাই পরীক্ষা নিরীক্ষা করে আসল রহস্যটা বের করা হোক।

নলকূপ স্থাপনের মিস্ত্রি হাফিজুর রহমান বলেন, নলকূপ স্থাপনের জন্য ১৭০ ফুট গভীরে পাইপ বসানো হয়। কাজ শেষে মুখ বন্ধ করার সময় গ্যাসের সন্ধান পাওয়া যায়। এই গ্যাসে প্রচণ্ড দুর্গন্ধ, আগুন দিলে জ্বলছে।

আরও পড়ুন:

এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
রাশিয়ায় ভবনে গ্যাস বিস্ফোরণে নিহত চার, নিখোঁজ ৬৮
গ্যাস্ট্রিক দূর করতে যা খাবেন
মিরপুরের বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ যেন এক আতঙ্ক (ভিডিও)