
চট্টগ্রামের পটিয়ার কলেজবাজার এলাকায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশের মেডিকেল ১ টিমের এএসআই আলাউদ্দিন তালুকদার।
নিহতরা হলেন বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের আনোয়ার ইসলামের ছেলে রিদোয়ান (৪০) ও দক্ষিণ জলদির মৃত ছিদ্দিক আহমেদের ছেলে ছোটন (২৫)।
আহতরা হলেন- শামীম (২৮), মহিউদ্দিন (৩৫) ও রেজাউল করিম (৪০)। এদের মধ্যে মহিউদ্দিনের অবস্থা গুরুতর। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
হতাহতের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন জানিয়ে এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সবাই নগরী থেকে সিএনজি অটোরিকশা করে বাঁশখালীর দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন:
এসএইচ/পি



