ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ইউএনওর এক থাপ্পড়ে ৬ ছাত্রী অজ্ঞান

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:০৫ পিএম

রাঙামাটিতে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাদ্দেক মেহ্দী ইমামের বিরুদ্ধে। এ সময় আতঙ্কিত হয়ে পাঁচ ছাত্রী অজ্ঞান হয়ে যায়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, গত শনিবার গণিত পরীক্ষা চলাকালে বেলা ১১টায় লংগদু বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান ইউএনও। এ সময় কেন্দ্রের ৬নং কক্ষে প্রবেশ করে জুনায়েদ ইসলাম পেয়ার নামের এক ছাত্রকে অন্য ছাত্রদের খাতা দেখানোর অপরাধে চড় মারতে শুরু করেন। এ সময় জুনায়েদের খাতাও কেড়ে নেন তিনি। শুধু তাই নয়, একপর্যায়ে ছাত্রের শার্টের কলার ধরে চড়-থাপ্পড় মারতে থাকেন। একই সঙ্গে গালাগাল ও চিৎকার করে জুনায়েদকে বহিষ্কারের হুমকি দেন। বহিষ্কারের কথা শুনে শুভ নামের অন্য এক শিক্ষার্থী জুনায়েদকে ইউএনওর কাছে ক্ষমা চাইতে বললে তাকেও চড় মারেন ইউএনও।

--------------------------------------------------------
আরও পড়ুন: কুষ্টিয়ায় ট্রলিচাপায় স্কুলছাত্র নিহত
--------------------------------------------------------

এসময় দায়িত্বরত কক্ষ পরিদর্শকরা অসহায়ের মতো দাঁড়িয়ে ছিলেন। এক শিক্ষিকা বিষয়টি মেনে নিতে না পেরে কান্নাকাটিও করেন বলে জানিয়েছেন তারই এক সহকর্মী।

শিক্ষার্থী জুবায়ের ইসলাম পেয়ার বলেন, সামান্য কারণে আমাকে ১৫-২০টা চর মেরেছে এবং খাতাও কেড়ে নিয়েছে। আমি ঘটনার পর আধাঘণ্টা কিছু লিখতেই পারিনি। তাই পরীক্ষা খারাপ হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা এক শিক্ষক বলেন, আমার দীর্ঘদিন পরীক্ষায় দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের সাথে এমন খারাপ আচরণ করতে কোনো কর্মকর্তাকে দেখিনি। তার (ইউএনও) এমন রূঢ় আচরণের কোনো প্রতিবাদই আমরা করতে পারিনি।

এ খবর পাশের লংগদু সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীরা শুনলে তারাও আতঙ্কিত হয়ে পড়ে। আতঙ্কে পাঁচ ছাত্রী অজ্ঞান হলে তাদেরকে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্স ও রাবেতা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ইউএনওর বিরুদ্ধে লংগদু সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এক পরীক্ষার্থীকেও চড় মারার অভিযোগ পাওয়া গেছে। তবে দায়িত্বরত শিক্ষকরা ছাত্রকে মারধরের বিষয়টি অস্বীকার করলেও ইউএনও সবাইকে ধমক দিয়েছেন বলে স্বীকার করেন।

পরীক্ষার্থীরা জানায়, প্রশ্ন সহজ হলেও ইউএনওর এমন আচরণের কারণে পরীক্ষায় ভালো করতে পারেনি কোনো শিক্ষার্থী। বেশিরভাগ পরীক্ষার্থী ফেল করবে বলে আশঙ্কা করছে। শুধু মারামারি নয়, গালাগাল, ধমক ও ফাইল ছুঁড়ে মারাসহ অনেক খারাপ আচরণ করেছেন ইউএনও।

ভুক্তভোগী ইসমাঈল হোসেন নামের এক পরীক্ষার্থী বলেন, শুধু গণিত পরীক্ষাই নয়, ১ ফেব্রুয়ারি বাংলা ১ম পত্র পরীক্ষার দিনও তাকে এবং তার পাশের ছাত্রকে চড় মেরেছেন ইউএনও। এ সময় তিনি গালাগাল করে বলেন ‘তোর মতো এমন ছাত্র লাগবে না’।

এক ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউএনও’র আচরণ খুবই খারাপ।

শাহীনা আক্তার নামে এক অভিভাবক বলেন, ছেলে-মেয়েরা ভুল করতেই পারে। তাই বলে এভাবে সবার সামনে মারধর করে কোনোভাবেই ঠিক করেননি ইউএনও।

লংগদু বালিকা বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক রবিরঞ্জন চাকমা বলেন, শিক্ষার্থীকে চড় মারার বিষয়টি জানি না, তবে ইউএনও স্যার রাগারাগি করেছেন এটা শুনেছি।

এ বিষয়ে উপজেলা ইউএন মোসাদ্দেক মেহ্দী ইমাম বলেন, মারধর করা হয়নি শুধু ধমক দেয়া হয়েছে। অসুবিধা নেই, এগুলো ঠিক হয়ে যাবে। তবে হাসপাতালে চিকিৎসা নেয়া শিক্ষার্থীদের সম্পর্কে ডাক্তার তন্ময় বড়ুয়া বলেন, আমার কাছে মনে হয়েছে পরীক্ষার্থীদের পরীক্ষা খারাপ হওয়াতে অসুস্থতার ভান করেছে। তাদের শারীরিক কোনো সমস্যা ছিল না।

আরও পড়ুন:

এসএইচ/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
মেসেঞ্জারে আসছে ভয়েস কমান্ড সুবিধা
কলরেট আবারও ২৫ পয়সা বা তার কম করার দাবি
ঈদযাত্রায় অজ্ঞান পার্টির খপ্পর থেকে কীভাবে বাঁচবেন?
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে