
চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় পুলিশকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মালেক (৩৮) আহত হয়েছেন। তার হাঁটুর দুই ইঞ্চি উপরে গুলি লেগেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ভূঁইয়া জানান, ষোলশহরের দুই নম্বর গেট মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করছিল পুলিশ। এসময় মোটরসাইকেলে এসে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা ।
দুর্বৃত্তদের গুলিতে এসআই আবদুল মালেক আহত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আহত মালেককে এক্স-রে করা হয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে।
এসএইচ/পি



