
চট্টগ্রাম নগরীতে প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে মো. আদিল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে র্যাব। আদিল অক্সিজেন এলাকার হলিচাইল্ড স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।
রোববার সকালে নগরীর বায়েজিদ বোস্তামি এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেসবুকে আদিলদের গ্রুপের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে তাকে আটক করা হয়েছে। ফেসবুকে আদিলসহ কয়েকজনের একটা গ্রুপ আছে। তারা প্রশ্ন সংগ্রহ করে। আদিল ফেসবুকের মাধ্যমে প্রশ্ন সংগ্রহ করে তা ২০০ থেকে ৩০০ টাকায় অন্য পরীক্ষার্থীদের কাছে বিক্রি করতো। আদিলের জব্দ করা মোবাইল থেকে প্রায় সব বিষয়ের প্রশ্ন পাওয়া গেছে।
আরও পড়ুন:
এমসি/পি



