
নারায়ণগঞ্জে জাতীয় পার্টির নেতা আল জয়নালের বিরুদ্ধে সদর মডেল থানায় প্রবেশ করে ওসিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জয়নালকে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নারায়নগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
তিনি বলেন, সোমবার রাত ১১টার দিকে জাপা নেতা জয়নাল আবেদীন থানায় এসে আমাকে লক্ষ্য করে একটি গুলি ছোঁড়েন। গুলিটি আমার পাশ ঘেঁষে চলে যায় ফলে অল্পের জন্য আমি রক্ষা পাই। এই ঘটনায় জয়নালকে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন :
এসএস



