ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীদের গরু বলা সেই সহকারী রেজিস্ট্রার বহিষ্কার

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:২৩ পিএম

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গরু বলে আলোচিত হওয়া ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার খন্দকার এহসান হাবীবকে স্থায়ীভাবে বকিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর আরটিভি অনলাইনকে বলেন, খন্দকার এহসান হাবীবের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষার্থীদের কটূক্তি করার অভিযোগ আমলে নিয়ে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শনিবার উপাচার্য প্রফেসর ড.এ.এইচ.এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

তবে এ বিষয়ে কোনও চিঠি পাননি জানিয়ে বহিষ্কৃত এহসান হাবীব বলেন, আমাকে আত্মপক্ষ আলোচনার সুযোগ না দিয়ে এমন সিদ্ধান্ত হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের আইন অন্তত তাই নির্দেশ করে।

উল্লেখ্য, ২০১৭ সালে জানুয়ারির শেষে সাবেক উপাচার্য মোহীত উল আলমের ছেলের শিক্ষক হিসেবে নিয়োগকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। সেই সময় কে কতোটা উপাচার্যের কাছের লোক তা প্রমাণে সক্রিয় ছিলো একটি গোষ্ঠী। আর তা প্রমাণ করতে ভিসিপুত্রের নিয়োগ দেয়ার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের ঘনিষ্ঠ ব্যক্তিরা।

সাবেক ভিসির ছেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করেন। শিক্ষক হিসেবে নজরুল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাচ্ছেন ভিসিপুত্র এমন সংবাদ ছড়িয়ে পড়লে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। তখন সহকারী রেজিস্ট্রার খন্দকার এহসান হাবীব সাবেক ভিসির পক্ষ নিয়ে ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন যেখানে ‘পাবলিকের গরু’ বলা হয় শিক্ষার্থীদের।

এই বক্তব্যের পর আন্দোলন মোড় নেয় ‘প্রাইভেট থেকে শিক্ষক নয়’ দাবির পাশে যোগ হয় ‘এহসান হাবীব এর পদত্যাগ’ দাবিতে। খন্দকার এহসান হাবীবের বক্তব্যকে কটূক্তি বলে আখ্যায়িত করে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মামলা দায়ের করেন একাধিক শিক্ষার্থী।

অন্যদিকে খন্দকার এহসান হাবীবকে আন্দোলনের মুখে সাময়িকভাবে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলো তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার বিরুদ্ধে দেশ বিরোধী, বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করার অভিযোগ ছিলো।

আরও পড়ুন:

এসএইচ/জেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
থার্টি ফার্স্টে সমবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না: ডিএমপি
কথা রাখলেন ইমরান, প্রধানমন্ত্রীর ভবন এখন বিশ্ববিদ্যালয়
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ দিন আজ
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ দিন কাল