
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সুরাবই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালকসহ দুইজন নিহত হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মানিকুল ইসলাম জানান, দুইজন মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
এসএস



