ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মাদরাসাছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় তিনজনকে কুপিয়ে জখম

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:৫০ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলার পীরতলা গ্রামের এক মাদরাসাছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় তার পরিবারের তিন সদস্যকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ছাত্রীর ছোট চাচা গোলাম সরওয়ার (৫৪), চাচাতো ভাই ফিরোজ হোসেন (১৬) ও প্রতিবেশী চাচা জিয়ারুল ইসলাম (৪০)। ঘটনার পরই আত্মগোপন করেছে বখাটে যুবক রাজন ও তার চাচাতো ভাই টুটুলসহ পরিবারের লোকজন। এ ঘটনায় গ্রামজুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় বইছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
--------------------------------------------------------

আহতরা জানান, পীরতলা গ্রামের ঘাটপাড়ার জামরুল ইসলামের ছেলে রাজন হোসেন ও তার চাচাতো ভাই টুটুল মিলে দীর্ঘদিন যাবত ওই ছাত্রীকে উত্যক্ত করে আসছিল।

বৃহস্পতিবার রাতে ওই ছাত্রী বাড়ির উঠোনের টিউবওয়েলে গেলে রাজন তার মুখ চেপে ধরে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ছাত্রীর চিৎকারে বাড়ির লোকজন ছুটে গিয়ে রাজনকে আটক করে তার পরিবারের কাছে সুবিচার দাবি করেন।

কিন্তু বখাটে ছেলের বিচার না করে উল্টো ছাত্রীর পরিবারের সদস্যদের ওপর হামলা করে রাজনের পরিবারের লোকজন। পরে গ্রামবাসী গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এমকে রেজা বলেন, আহত তিনজনের মাথায় গুরুতর ক্ষত হয়েছে। ক্ষতস্থানে ১০/১২টি করে সেলাই দিতে হয়েছে।

ভুক্তভোগী ছাত্রীটি জানায়, বেশ কয়েক বছর ধরেই রাজন তাকে উত্যক্ত করে আসছে। প্রেমের প্রস্তাব দিয়ে তাকে বারবার উত্যক্ত করে।

কয়েকবার কিশোরীটির বিয়ের প্রস্তাব আসলেও রাজন তা ভেঙে দিয়েছে। এসময় বখাটে রাজনসহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় ওই ছাত্রী ও তার পরিবার।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান শুরু করেছে।

পুলিশের তৎপরতা টের পেয়ে তারা গা ঢাকা দিয়েছে। তবে কোনোভাবেই বখাটেরা রেহাই পাবে না। ছাত্রীর পরিবার মামলা করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন:

এসএইচ/জেবি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
ভিকারুননিসার স্কুলছাত্রীর আত্মহত্যা: শ্রেণিশিক্ষক গ্রেপ্তার
দুবাইয়ে আরও ৪৮ শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রী ছাউনি
পরীক্ষার হলেই সন্তান প্রসব ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির ছাত্রীর
ভারতে যৌন হয়রানিতে বাধা দেয়ায় ৩০ ছাত্রীকে পেটালো বখাটেরা