
গাজীপুর সিটি করপোরেশন কোনাবাড়ী এলাকায় ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
রোববার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
জয়দেবপুর, কালিয়াকৈর ও ডিবিএল ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, কোনাবাড়ী এলাকায় সেলিম মিয়া ও সালাম মিয়ার ২০টি ঝুট গুদামে ও পাশে কাঠের দোকানসহ ৯টি দোকানে আগুন লাগে। আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে গেলো ১ ও ২ ফেব্রুয়ারি কোনাবাড়ী এলাকায় একই কায়দায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন:
এসএস



