ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

একযুগ ধরে শিকলবদ্ধ তিনি

রাজিউর রহমান রাজু

প্রকাশ : ০৬ মার্চ ২০১৮, ০৯:৪৭ পিএম

একযুগ ধরে শিকলবদ্ধ জীবনযাপন করছেন বাসন্তী রানী। বাড়ির পাশের একটি কাঁঠাল গাছের সঙ্গে তার পা শিকল দিয়ে বেঁধে রাখা হয়। ১২ বছর আগের তরুণী বাসন্তী চেহারা এখন ভাঙা কাচের মতো বিধ্বস্ত।

যাকেই সামনে পান তাকেই পায়ের শিকল খুলে দিতে বলেন ৩২ বছর বয়সী এই নারী। মাঝে মাঝে ওষুধ খাওয়ার জন্য টাকা-পয়সাও চান অনেকের কাছে। তবে তাতে কোনো লাভ হয় না তার। ছোট একটা কাঠের চৌকিতে সারাদিন কাটে তার। সন্ধ্যা হলে তাকে নেয়া হয় ঘরের ভেতরে।

মঙ্গলবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট-ডাঙ্গাপাড়ায় সরেজমিনে গিয়ে এমন বেদনাবিধুর দৃশ্য দেখা যায়।

দেখা যায়, মানসিক রোগী হিসেবে অনেকদিন ধরে শিকলবদ্ধ রাখায় নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন বাসন্তী। স্বাভাবিকভাবেই কথা বলেন তিনি। সুন্দর করে নিজের নাম-ঠিকানা লিখতেও পারেন তিনি।

পরিবারের দাবি, তাকে ছেড়ে দিলে অন্যের জিনিসপত্র চুরি করে এবং অন্যের কিছু হারালে চুরি না করেও অপবাদ সইতে হয় তাদের।
--------------------------------------------------------
আরও পড়ুন: সাতক্ষীরায় ১৩ কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি
--------------------------------------------------------

তবে বাসন্তীর দাবি, তিনি পাগল নন। প্রতিদিন সকালে বাড়ির কাজ করে দেন তিনি এবং তারপর তাকে শিকলবদ্ধ করা হয়। সন্ধ্যায় শিকলমুক্ত করে বাড়িতে নেয়া হয় তাকে দিয়ে সন্ধ্যার কাজ করানোর জন্য।

খোঁজ নিয়ে জানা যায়, বৃদ্ধ হরিপদ কর্মকারের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে বাসন্তী দ্বিতীয়। নিজেদের বসতবাড়ি ৮ শতক জমি ছাড়া কিছু নেই তাদের। কামারের কাজ করে অনেক কষ্টে চলে তাদের সংসার।

বাসন্তী অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। বড়বোন গীতা রানীকে তার শ্বশুরবাড়ির লোকজন হত্যা করার পর মানসিকভাবে ভেঙে পড়েন অষ্টাদশী বাসন্তী।

২০০৩ সালে ব্র্যাকের কিশোরীদের স্বাস্থ্য পরিচর্যা সংক্রান্ত একটি প্রকল্পে চাকরি নেন তিনি। চাকরির শুরুতে এক মাসের ট্রেনিংয়ে রাজশাহীতে যেতে হয় তাকে।

ট্রেনিং থেকে ফেরার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন বাসন্তী। মাঝে মাঝে তার মৃগী রোগ দেখা দিত। মানুষের বাড়িতে চুরি করার অপবাদ দিয়ে ২০০৬ সাল থেকে তাকে দিনের বেলায় তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে।

দশ বছর আগে মারা যান বাসন্তীর মা। বেঁচে থাকলেও ঠিকমতো চোখে দেখেন না তার বৃদ্ধ বাবা। সংসার চালান ছোট ভাই রতন কর্মকার।

তিনি জানান, মাঝে মাঝে পাগলামি করত বলে ২০০৪ সালে বাসন্তীকে পাবনা মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষা হিসেবে ডাক্তার তাকে একটি তলাবিহীন বালতিতে পানি আনতে বলেন। বাসন্তী বলেন এই বালতিতে কীভাবে পানি আনবো? পরে তিনি পাগল নন বলে ডাক্তার আমাদের ফিরিয়ে দেন।

তিনি আরও জানান, বাড়িতে নিয়ে আসার পর বাসন্তী ঠিকমতো বাড়িতে থাকতেন না। অন্যের জিনিসপত্রের ক্ষতি করতেন। তাই তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

এই বিষয়ে প্রতিবেশী শাহাজান আলী জানান, তিনি শুনেছেন যে বাসন্তী নাকি এক জনের জিনিসপত্র চুরি করে আরেক জনের বাড়িতে রেখে আসতেন। তাই তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে।

স্থানীয় গৃহবধূ শিউলি আক্তার জানান, বাসন্তী এখানে সারাদিন শিকলবদ্ধ থাকেন। কোনো মানুষকে পাশ দিয়ে যেতে দেখলে ডাকেন এবং তাকে শিকলমুক্ত করতে বলেন। কারও কারও কাছে ওষুধ খাওয়ার টাকাও চান।

বাসন্তীর বাবা হরিপদ কর্মকার বলেন, বাসন্তীকে শিকলমুক্ত করলে কোথায় না কোথায় চলে যায়, খুঁজে পাওয়া যায় না। গ্রামের কারও জিনিসপত্র হারালে আমাদের ওপর চাপ দেয়। তাই তাকে বেঁধে রাখতে বাধ্য হয়েছি।

দেবীডুবা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক বলেন, বাসন্তীকে বেঁধে রাখা এবং তাকে দিয়ে কাজ করিয়ে নেয়াটা খুবই দুঃখজনক। তার পরিবারের লোকের সঙ্গে কথা বলে তাকে শিকলমুক্ত করার ব্যবস্থা করব।

তার চিকিৎসার ব্যবস্থা করবেন বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন:

কে/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
বন কর্মকর্তাদের সামনেই পিটিয়ে চিতাবাঘ হত্যা
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ১০
পঞ্চগড়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৯
আওয়ামী লীগে প্রার্থী একাধিক, বিএনপিতে কোন্দল