
রংপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।
রোববার সকালে দমদমা এলাকার ইসলামপুর আদর্শপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
পীরগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোয়াজ্জেম হোসেন জানান, আদর্শপাড়া এলাকায় যাত্রীবাহী বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছেন।
তিনি আরও জানান, মরদেহগুলো ফাঁড়িতে আছে। তাদের পরিচয় জানতে চেষ্টা চলছে।
আরও পড়ুন:
এসএস



