১৭০ টাকা হারানোর জেরে ভাতিজিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ , ০৮:০৬ পিএম


১৭০ টাকা হারানোর জেরে ভাতিজিকে পিটিয়ে হত্যার অভিযোগ
ছবি: আরটিভি

ঝালকাঠির কাঁঠালিয়ায় ১৭০ টাকা হারানোর জেরে ভাতিজী লামিয়া আক্তারকে (১৪) শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা জাকির হোসেন খানকে বিরুদ্ধে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া গ্রামের এ ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন

নিহত লামিয়া আক্তার অভিযুক্তের বড় ভাই ফারুক খানের সৎ মেয়ে এবং উত্তর চরাইল হাসেমিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল। ঘটনার পরে এলাকাবাসী অভিযুক্ত জাকির হোসেন খানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, পকেট থেকে ১৭০ টাকা খোয়া যাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে লামিয়ার মা লিলি বেগমকে মারধর শুরু করে অভিযুক্ত চাচা জাকির। বিষয়টি দেখতে পেয়ে লামিয়া মাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও শাবল দিয়ে এলোপাথিারি পেটায়। এতে মা-মেয়ে গুরুতর আহত হয়ে পরলে স্বজনরা তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে রাতেই চিকিৎসকরা লামিয়াকে মৃত ঘোষণা করেন। মা লিলি বেগম বর্তমানে তিনি শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের মোহাম্মদ রায়হান জানান, এ ঘটনায় অভিযুক্ত জাকির কে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission