ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বকশীগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ) বিকেলে উপজেলার ৬টি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।

এ সময় জামালপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সনজিৎ বিশ্বাস সহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

অভিযানে থ্রি স্টার ব্রিকস, মেসার্স রহমত উল্লাহ ব্রিকস, নাফিস ব্রিকস, উজ্জ্বল ব্রিকস, নগর ব্রিকস ও সানি অটো ব্রিকস মালিককে মোট ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসনা উল হুসনা বলেন, বিভিন্ন অনিয়মের কারণে ৬টি ইটভাটার মালিককে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটা গুলো সরকারি নির্দেশনা অমান্য করে পুনরায় কার্যক্রম পরিচালিত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
হঠাৎ পশু খাদ্যের দোকানে প্রশাসনের অ্যাকশন, অতঃপর...
জামালপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১০ 
জামালপুরে দলবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড
নিজ দোকান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার