ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বরগুনায় ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম
ছবি: আরটিভি

বরগুনার আমতলীতে বসতঘর ও রান্নাঘরে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের জামাতা পালিয়ে গেছেন। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা।

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ১২টার পরে আমতলী উপজেলার পূর্ব চুনাখালী গ্রামে এ অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পূর্ব চুনাখালী গ্রামের বাসিন্দা সেলিম প্যাদার বসতঘর ও রান্নাঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে সেলিম প্যাদা (৫৫) ও তার স্ত্রী কহিনুরকে (৪০) গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের জামাতা সবুজ মৃধা (৩২) পালিয়ে যান।

অভিযানে ইয়াবা প্যাকেটজাত ও পরিবহনে ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ, পলিথিন, স্কচটেপসহ বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবার নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার দুজন ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আমতলী থানায় মামলার প্রক্রিয়া চলছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সবুজ মৃধা দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে শ্বশুর-শাশুড়ির বাড়িতে মজুত রাখতেন। পরে অটোরিকশাযোগে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দামে এসব ইয়াবা বিক্রি করতেন বলে তথ্য পাওয়া গেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবীণ সাংবাদিক সুবীর বসাক মারা গেছেন
কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের জেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক সুবীর বসাক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
প্রবীণ সাংবাদিক সুবীর বসাক মারা গেছেন
আন্দোলন প্রত্যাহার করে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সরে দাঁড়ালেন শ্রমিকরা
আন্দোলন প্রত্যাহার করে নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সরে দাঁড়িয়েছেন পোশাক শ্রমিকরা। এতে ধীরে ধীরে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।  মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নুন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্লাক লিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।  টানা দুই ঘণ্ট ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে বিকাল ৫টা ৪০ মিনিটে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনরত শ্রমিকরা।  মহাসড়কে অবরোধের কারণে সৃষ্ট যানজটে অপেক্ষমাণ যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনায় এইঅবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তারা।  এদিকে অবরোধ প্রত্যাহার করে নেওয়ায় ধীরে ধীরে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।  প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ দুপুরে সাভারের হেমায়েতপুর থেকে সিংগাইর সড়কের পদ্মার মোড়ে জড়ো হন ওই এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা। এসময় পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে শ্রমিকেরা সেখানে থেকে সরে দুপুর সাড়ে ৩টার দিকে হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।  শ্রমিকদের অবরোধের মুখে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আরটিভি/এসআর  
আন্দোলন প্রত্যাহার করে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সরে দাঁড়ালেন শ্রমিকরা
৫০ বোতল কোডিন মিশ্রিত সিরাপসহ বেবী বেগম ধরা
বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল কোডিন মিশ্রিত সিরাপসহ বেবী বেগম (৬৪) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
৫০ বোতল কোডিন মিশ্রিত সিরাপসহ বেবী বেগম ধরা
প্রবাসী স্বামীর টাকা বাপের বাড়িতে পাঠানোই কাল হলো রোমেনার
পাবনার সাঁথিয়ায় রোমেনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে গলায় গামচা পেঁচিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামী মালয়েশিয়া প্রবাসী আব্দুর রহিমের (৪৫) বিরুদ্ধে।
প্রবাসী স্বামীর টাকা বাপের বাড়িতে পাঠানোই কাল হলো রোমেনার
শ্রমিকদের কাজে যোগ দিয়ে উৎপাদন সচল রাখার আহ্বান শ্রমজীবী ঐক্য পরিষদের
গার্মেন্টস শিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন, শ্রমিক ও শ্রমিক নেতাদের ওপর হয়রানি বন্ধ এবং দ্রুত সময়ের মধ্যে সম্মানজনক নতুন মজুরি কাঠামোর ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে শ্রমজীবী ঐক্য পরিষদ (সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটি)। একই সঙ্গে শিল্পের স্থিতিশীলতা ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে শ্রমিক ভাই-বোনদের নিজ নিজ কর্মস্থলে উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
শ্রমিকদের কাজে যোগ দিয়ে উৎপাদন সচল রাখার আহ্বান শ্রমজীবী ঐক্য পরিষদের
আরও পড়ুন
স্কুলের তালা ভেঙে ভাড়া করা নারী নিয়ে রাতভর ‘অশ্লীল নৃত্য’, ভিডিও ভাইরাল
জমি দখল করতে শতাধিক ফল গাছের সর্বনাশ করলেন ইসলামী আন্দোলনের নেতা
প্রেমে ‘ছ্যাকা খেয়ে’ ইয়াবা কারখানা গড়ে তোলেন বাপ্পি
ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা