ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কসবায় খালেদা জিয়ার জন্য দোয়া

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:২৫ এএম
কসবায় খালেদা জিয়ার জন্য দোয়া। ছবি: সংগৃহীত

কসবা উপজেলার কুটি কেন্দ্রীয় জামে মসজিদে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া এবং কুটি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস পারসেজারের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জুম্মা নামাজ শেষে দোয়া মাহফিল ও জানাজায় হাজারো মানুষ আবেগঘন পরিবেশে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ধানের শীষের চুড়ান্ত মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফকর উদ্দিন খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন সহ কসবা উপজেলা, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক মুসুল্লি অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন

দোয়া ও জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন জাতীয়তাবাদী রাজনীতির সাহসী মুখ এবং বাংলাদেশের নারী শিক্ষার অগ্রযাত্রার অদম্য কণ্ঠস্বর। বেগম জিয়ার মতো মহীয়সী নারী কয়েক শতাব্দীতে একবার জন্ম নেয়।

তিনি আরও বলেন, তার আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে পারলে বাংলাদেশে প্রকৃত জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে।

বিএনপি নেতৃবৃন্দ মরহুম আব্দুল কুদ্দুস পারছেজারের রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। পারছেজার সাহেব দীর্ঘদিন ধরে কুটি ইউনিয়নে বিএনপির সাংগঠনিক নেতৃত্বে ছিলেন এবং স্থানীয় রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আরও পড়ুন
কসবা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
কসবায় দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে গাঁজাবাহী মাইক্রোবাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর শ্রদ্ধা