ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

তওবা করে গাঁজা বিক্রি ছেড়ে দিলেন নারী, নাখোশ হয়ে ডিলারের তুলকালাম

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম
ছবি: আরটিভি

নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণায় ভুক্তভোগীসহ আশেপাশের তিনটি বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনার নেপথ্যে মাদকের ডিলার দিনেশ ও স্থানীয় সাবেক এক নারী কাউন্সিলর সম্পৃক্ত আছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন ভুক্তভোগী মোছা. রেজিয়া বেগম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সৈয়দপুর প্রেসক্লাব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পড়ে শোনান ভুক্তভোগীর বোনের মেয়ে মোহনী বেগম। এ সময় ভুক্তভোগীর স্বামী নজরুল ইসলাম, বোন আনোয়ারা ও মরিয়ম নেছা উপস্থিত ছিলেন।

রেজিয়া বেগম জানান, তিনি আগে গাঁজার খুচরা বিক্রেতা ছিলেন কিন্তু ৬ মাস ধরে তিনি তওবা করে মাদক বিক্রি বন্ধ করে দিয়েছেন। মাদক বিক্রি বন্ধ করার পর থেকে মাদকের চিহ্নিত ডিলার গোলাহাট জেলেপাড়ার শ্রী দিনেশ চন্দ্র মাদকের চালান নেওয়ার জন্য একাধিকবার তাকে চাপ দিতে থাকে। এক পর্যায়ে মাদক বিক্রি না করলে বাড়ি-ঘরে হামলা ও লুটপাটের হুমকি দেয়।

এরই ধারাবাহিকতায় গত ২৬ অক্টোবর রাত ৯টার দিকে ৪০-৫০ জনের একটি দল শহরের গোলাহাট বদ্ধভূমি সংলগ্ন ভুক্তভোগী রেজিয়া বেগমের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় আশেপাশের আরও দুটি বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। ভুক্তভোগীদের দাবি, মাদক ডিলার দিনেশের ইন্ধন ও সাবেক নারী কাউন্সিলর সাবিয়া সুলতানার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।

হামলায় নারী, শিশু ও দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধসহ অনেকেই আহত হন এবং আটটি গরু, চারটি ছাগল, স্বর্ণালংকার, নগদ অর্থ ও আসবাবপত্র লুট করা হয়। ঘটনার সময় সরকারি জরুরি নম্বর ৯৯৯ লাইনে ভুক্তভোগী কল করলে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে কিন্তু গোলাহাটের ঘোড়াঘাট এলাকায় পুলিশের গাড়ি আটকে দেয় মাদক ডিলার দিনেশ এবং ওই কাউন্সিলের লোকজন।

ভুক্তভোগী রেজিয়ার অভিযোগ, ঘটনার পর অভিযোগ করতে থানায় গেলে অভিযোগ নেয়নি পুলিশ। গরুসহ লুট হওয়া অন্যান্য জিনিসপত্র উদ্ধারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কিছুই ফিরে পায়নি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

স্থানীয় থানা হামলার ঘটনায় অভিযোগ না নেওয়ায় ভুক্তভোগী রেজিয়া বেগম বাদী হয়ে চলতি মাসের ৬ তারিখে নীলফামারী জজ আদালতে তিনটি পৃথক মামলা করেন। মামলাগুলোতে সৈয়দপুর পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর সাবিয়া সুলতানাকে প্রধান বিবাদী করে মোট ১১জনের নাম উল্লেখ করা হয়। আদালতে করা মামলাগুলোর নম্বর সিআর ১১৭৪, সিআর ১১৭৯ ও সিআর ১১৮০।

হামলার পরও মাদক ডিলার দিনেশ চন্দ্র বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে জানিয়ে রেজিয়া বেগম বলেন, দিনেশ মোবাইলে জানিয়েছে- তার কাছ থেকে গাঁজা নিয়ে আবারও ব্যবসা শুরু না করলে আমার স্বামী নজরুল ইসলামকে মাদক দিয়ে পুলিশে দেবে।

রেজিয়া বেগমের অভিযোগ, দিনেশ দম্ভোক্তি করে তাকে বলেছে- আবারও মাদকের ব্যবসা শুরু করো, থানা-পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি সামাল দেব।

ঘটনার এতদিন পর মামলা ও সংবাদ সম্মেলনের বিষয়ে প্রশ্ন করলে রেজিয়া বেগম বলেন, মাদক ডিলার দিনেশ ও সাবেক কাউন্সিলর সাবিয়া সুলতানার ষড়যন্ত্রের কারণে নিরাপত্তার স্বার্থে আদালতে মামলা করেছি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার
লক্ষ্মীপুর কারাগার থেকে জেলা আদালতে হাজির করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে পড়ে। একপর্যায়ে জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজনভ্যান থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আঙ্গুল দেখিয়ে ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি দেন বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থী দুইজন আইনজীবী।
আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার
স্ত্রী-সন্তান ঘুমায় বাসায়, কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী
জয়পুরহাটে ডিউটি শেষে কারাগারের ব্যারাকে না ফিরে এক কলেজছাত্রীকে নিয়ে জেনারেল হাসপাতালের বারান্দায় রাত কাটানোর অভিযোগ উঠেছে এক কারারক্ষীর বিরুদ্ধে। রোগীর স্বজনদের সন্দেহের পর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
স্ত্রী-সন্তান ঘুমায় বাসায়, কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী
৬ জনকে গুলির দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট দিলেন ‘শুটার রায়হান’
চট্টগ্রামের ফটিকছড়িতে বাজারে গুলি চালিয়ে ৬ জনকে আহত করার ঘটনায় ফেসবুকে দায় স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে ‘শুটার রায়হান’। 
৬ জনকে গুলির দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট দিলেন ‘শুটার রায়হান’
ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ১২০ গ্রাম হেরোইনসহ মো. সাজ্জাদ (৬২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক অবৈধ বাজারমূল্য ১২ লাখ টাকা।
ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে গিয়ে দুই কিশোর আটক
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে গিয়ে দুই কিশোর আটক
আরও পড়ুন
কানাডায় গাঁজা সেবনকারীর সংখ্যা মদ্যপায়ীদের চেয়ে বেশি
বাড়িতে টেনে নিয়ে বিবস্ত্র করে তরুণীকে পেটানোর ভিডিও ভাইরাল
চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
ঢাকায় ৮০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার