ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব দেবেন: এ্যানি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম
ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আজকে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন শহীদ জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমান। আমরা প্রত্যাশা করছি ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, বিজয়ী হয়ে বিএনপি এ দেশের নেতৃত্ব দেবে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশের নেতৃত্ব দেবেন এবং দেশ পরিচালনা করবেন।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের সোনালী কলোলি ও শিল্পী কলোনিসহ ৬ নং ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

এ্যানি চৌধুরী বলেন, আমার-আপনার দায়িত্ব হচ্ছে তারেক রহমানের হাতকে শক্তিশালী করা। তিনি ইতিমধ্যে সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাস-আস্থা এমনভাবে সৃষ্টি করেছেন—মানুষ মনে করছে তারেক রহমান দেশ পরিচালনা করার ক্ষেত্রে যোগ্য নেতা। একজন রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বেই বিএনপি, ধানের শীষ আগামী দিনে এ দেশের মানুষের পাশে থাকবে এবং দেশের নেতৃত্ব দেবে।

এ সময় জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, সদস্য আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দীনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
ঢাকা থেকে কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর থেকে চলাচল করবে মহানগর এক্সপ্রেস। এতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন নারী-পুরুষ ও শিশুসহ দেশে ফিরেছেন। বিকল্প পথে কাতার হয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোরব) সন্ধ্যায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে তিনি অর্জন করেছেন শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের ভালোবাসা।
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
নেত্রকোনার দুর্গাপুরে শ্বশুরবাড়ির পাশে একটি চায়ের দোকানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর পৌরসভার তেলনজিয়া এলাকায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটে।
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট দেখতে চাওয়াকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার ও টিকিট কালেক্টরকে (টিসি) মারধরের অভিযোগ উঠেছে এক যাত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
আরও পড়ুন
ইয়েমেনে এবার প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল ৫ ক্ষেপণাস্ত্র, বেঁচে গেলেন প্রধানমন্ত্রী
গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে বারুদ বজ্র কণ্ঠ অর্জন করা যায় না: রাশেদ খাঁন
একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর