ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

৪০ কেজি ওজনের গঙ্গা কাছিম নদীতে ছেড়ে দিলেন জেলেরা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া প্রায় ৪০ কেজি ওজনের বিরল প্রজাতির গঙ্গা কাছিম নদীতে অবমুক্ত করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাতে হাতিয়ার চরকিং ইউনিয়নের আজমার খাল এলাকায় মাছ ধরার সময় জেলে শাহাবুদ্দিন মাঝির জালে এটি ধরা পড়ে।

জাল তুলার সময় অতিরিক্ত ভার অনুভব করে তিনি বিশাল আকৃতির কাছিমটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মেঘনা নদীর পাড়ে জড়ো হন এবং সোমবার (৫ জানুয়ারি) দুপুরে জেলেরা কাছিমটিকে জোয়ারের সময় নদীতে ছেড়ে দেন।

আরও পড়ুন

স্থানীয়রা বলছেন, এত বড় কাছিম আগে কখনো দেখেননি এবং এটি মেঘনায় বিরল। জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ জানান, গঙ্গা কাছিম সাধারণত ৭০ থেকে ৮০ বছর পর্যন্ত বেঁচে থাকে এবং এটি বিলুপ্তপ্রায় একটি প্রজাতি। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের প্রাণীর গুরুত্ব অনেক বেশি। জেলে এবং সাধারণ মানুষদের জোর দিয়ে অনুরোধ করেন, এ ধরনের প্রাণী ধরা পড়লে তা অবমুক্ত করতে এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন মেনে চলার আহ্বান জানান।

এই পুনরায় অবমুক্তির মাধ্যমে পরিবেশ ও প্রাকৃতিক জীববৈচিত্র্যের সংরক্ষণে একটি ইতিবাচক উদ্যোগ গৃহীত হলো।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উচ্চশব্দে টিভি দেখায় শিশুসন্তানকে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
টাঙ্গাইলে শিশু সাইফ আহমেদ ওয়ালিদ হত্যা মামলায় সৎমা সাবরিন নাহার সিনথিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
উচ্চশব্দে টিভি দেখায় শিশুসন্তানকে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
ঢাকার ধামরাইয়ে ৩৩ কেভি লাইনের তার আপগ্রেডেশন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
নীলফামারীর আলোচিত মকবুল হত্যা মামলায় চার আসামি গ্রেপ্তার
নীলফামারীর জলঢাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর মকবুল হোসেন হত্যা মামলার চার আসামিকে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
নীলফামারীর আলোচিত মকবুল হত্যা মামলায় চার আসামি গ্রেপ্তার
দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান, নথিপত্রে মিলেছে অসংগতি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে সরকারি চাল চুরি ও বিতরণে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান, নথিপত্রে মিলেছে অসংগতি
শ্রীনগরে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শ্রীনগরে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
আরও পড়ুন
চাঁদপুরে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড
নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে মাছ শিকারে নামছেন হাতিয়ার জেলেরা
শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার
চীনা গুপ্তচর সন্দেহভাজন ঝাংয়ের লস অ্যাঞ্জেলেসের আদালতে অভিযোগ অস্বীকার