ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কের সমাধান ইসিকেই করতে হবে: আমির খসরু

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক উঠেছে, তার স্বচ্ছ ও সুষ্ঠু সমাধান নির্বাচন কমিশনকেই (ইসি) নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ কেন ভাঁজের মধ্যে পড়ছে সেই প্রশ্ন তুলে আমির খসরু বলেন, কেন এই জায়গায় পড়ল, এটার উত্তর নির্বাচন কমিশনই দিতে পারবেন। আমি আশা করছি, শুধু উত্তর নয়, ওনারা এটার প্রতিকারও করবেন। যাতে করে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না আসে।

তিনি আরও বলেন, আমরা সবাই চাই একটা সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশের মানুষ গত ২০ বছর ধরে ভোট দিতে পারেনি। তারা প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। আজ সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোট দেওয়ার জন্য, তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য।

আরও পড়ুন

প্রার্থীদের নিরাপত্তাহীনতা নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, নিরাপত্তাহীনতার প্রশ্ন যদি এসেই থাকে, তবে এ দায়িত্ব সরকারকে নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা করব।

আমির খসরু আরও বলেন, বাংলাদেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ চায়। নির্বাচিত সরকার, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তারা তাদের এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্ত হতে চায়। এটার একমাত্র পথ হচ্ছে নির্বাচিত সরকার। নির্বাচন যত বেশি সুষ্ঠু হবে, জনগণের অধিকার তত বেশি নিশ্চিত করা সম্ভব হবে।

এ সময় নির্বাচন সংশ্লিষ্ট সংস্থাদের ভূমিকা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ইউপি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে বৈঠকে ইসি
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
টেক্সাসে অভিবাসন কর্মকর্তার গাড়ির ধাক্কায় আহত ব্যক্তি