ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

এবার ক্রিকেটেও দেওয়া হবে ব্যালন ডি’অর, কবে থেকে শুরু

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ এএম
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। প্রতি বছর এই পুরস্কারকে ঘিরে ফুটবল বিশ্বে তৈরি হয় ব্যাপক উন্মাদনা। সারা বছরের পারফরম্যান্স বিবেচনায় সেরা ফুটবলারকে বেছে নেয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। এবার ফুটবলের মতো ক্রিকেটেও এমন জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী আয়োজনের পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ক্রিকেটে অবশ্য আইসিসির বর্ষসেরা পুরস্কার আগে থেকেই রয়েছে। ২০০৪ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ২০২১ সালে এর সঙ্গে যুক্ত হয় বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার। পাশাপাশি স্বীকৃতি দেওয়া হয় উদীয়মান ক্রিকেটারদেরও। তবে এসব পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখনো ফুটবলের ব্যালন ডি’অরের মতো বৈশ্বিক আকর্ষণ তৈরি করতে পারেনি।

সেই চিত্র বদলাতেই নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আইসিসি। ২০২৪ সালের পর ২০২৫ সালে আর বর্ষসেরা পুরস্কার দেওয়া হয়নি। এর পেছনে রয়েছে আয়োজনকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা। আইসিসি চাইছে, ক্রিকেটের সেরা দল ও খেলোয়াড়দের স্বীকৃতি দিতে একটি জাঁকজমকপূর্ণ আন্তর্জাতিক আয়োজন করতে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে ২০২৭ সালে বড় পরিসরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হতে পারে। যেখানে ক্রিকেটের সেরা খেলোয়াড়দের স্বীকৃতি দেওয়া হবে ব্যালন ডি’অরের আদলে।

আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরার এটিই উপযুক্ত সময়। এতে শুধু ক্রিকেটারদের স্বীকৃতিই নয়, সমর্থকদের মধ্যেও পুরস্কার নিয়ে আলোচনা ও আগ্রহ বাড়বে।

তিনি বলেন, ‘আইসিসি বেশ অনেক বছর ধরেই ক্রিকেটারদের পুরস্কার দিয়ে আসছে। কিন্তু ২০২৫ সালের পুরস্কার আমরা ইচ্ছাকৃতভাবেই দিইনি। আমরা ভাবছিলাম, এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান কেমন হতে পারে। সেই ভাবনা থেকেই বড় দল ও খেলোয়াড়দের স্বীকৃতি দেওয়ার আয়োজনকে আরও বৃহত্তর প্রেক্ষাপটে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

ফুটবলে ব্যালন ডি’অর নিয়ে সমর্থকদের মধ্যে চলে তুমুল আলোচনা। বিশেষ করে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সময়ে এই পুরস্কারকে ঘিরে তৈরি হয়েছিল আলাদা উন্মাদনা। কে জিতবেন, তা নিয়ে মৌসুমজুড়েই চলত বিতর্ক ও বিশ্লেষণ।

আইসিসির নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে ক্রিকেটেও কি তৈরি হবে তেমন উন্মাদনা? বর্ষসেরা ক্রিকেটার নির্বাচন ঘিরে কি ফুটবলের মতোই জমবে আলোচনা? উত্তর জানতে অপেক্ষা করতে হবে ২০২৭ সাল পর্যন্ত।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যে তালিকায় মেসি-রোনালদোকে পেছনে ফেললেন গিল
বাণিজ্যিক আকর্ষণ ও বিপণনযোগ্যতার বিচারে ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছেন ভারতের ক্রিকেট অধিনায়ক শুভমান গিল।
যে তালিকায় মেসি-রোনালদোকে পেছনে ফেললেন গিল
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ বলে ৬ ছক্কা হাঁকাল বাংলাদেশ
হংকং সিক্সেসে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। বোল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারেই ৬ ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার হাবিবুর রহমান সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ বলে ৬ ছক্কা হাঁকাল বাংলাদেশ
ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
মিরপুর টেস্টের তৃতীয় দিনেই ব্যাটিং বিপর্যয়ের চূড়ান্ত রূপ দেখিয়েছিল বাংলাদেশ। ৩৫ রানে ৫ উইকেট হারানোর পর ৬ উইকেটে ৭৯ রান নিয়ে আলোকস্বল্পতায় আগেভাগে দিন শেষ করেছিল।
ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
বোলার হান্টে তৃণমূলের স্বপ্নপূরণের নতুন সম্ভাবনা
বাংলাদেশের পরবর্তী প্রজন্মের বোলার খুঁজে বের করার উদ্যোগে নতুন গতি এনেছে ‘রবি বোলার হান্ট ২০২৬’। দেশজুড়ে প্রতিভাবান বোলারদের খুঁজে বের করার পাশাপাশি এ আয়োজন তুলে এনেছে তাদের অদম্য ইচ্ছাশক্তি ও স্বপ্নপূরণের অনুপ্রেরণামূলক গল্প।
বোলার হান্টে তৃণমূলের স্বপ্নপূরণের নতুন সম্ভাবনা
টাইগারদের স্পিন ট্র্যাকে জাদু দেখাচ্ছে ক্যারিবিয়ানরা, মহাবিপদে বাংলাদেশ
মিরপুর টেস্টে ক্যারিবিয়ানদের পরাস্ত করতে স্পিনবান্ধব উইকেট তৈরি করেছে বাংলাদেশ। কিন্তু ক্যারিবিয়ানদের জন্য পাতাফাঁদে নিজেরাই পড়েছে টাইগাররা। তৃতীয় দিনে মিরপুরে স্পিন জাদু দেখিয়ে টেস্টের চালকের আসনে রয়েছে সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে একের পর এক উইকেট হারিয়ে স্বাগতিকরা ধুঁকছে। তবে নাঈম হাসান ও জাকের আলীর ব্যাটে শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়ে উঠেছে। দিন শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১০৬ রানে। এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই জেডেন সিলসের সতীর্থ আলজারি জোসেফের বলে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান। প্রথম ইনিংসে ৭ রান করা এই ওপেনার এবার রানের খাতাই খুলতে পারেননি। তিন নম্বরে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন সাদমান ইসলাম। তবে ১৩ রান করে সাদমানের বিদায়ে ভাঙে সেই জুটি। এরপর বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামান রোস্টন চেজ। একই ওভারের প্রথম বলে সাদমানকে বোল্ড করার পর চতুর্থ বলে তাওহীদ হৃদয়কে ফিরিয়ে দেন তিনি। বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন হৃদয়। চেজের ঘূর্ণিতে এরপর সাজঘরে ফেরেন অধিনায়ক শান্তও। এলবিডব্লিউর ফাঁদে পড়ে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।  শান্তর বিদায়ের পর কনকাশন সাব হিসেবে ব্যাটিংয়ে নামেন জাকের আলী। মুমিনুল হকের পরিবর্তে ক্রিজে নেমে দলের বিপর্যয় সামাল দেওয়ার দায়িত্ব নেন তিনি। এরপর জাকেরকে সঙ্গ দিতে ক্রিজে আসেন নাঈম হাসান। দুজনের ব্যাটে ধীরে ধীরে প্রতিরোধ গড়ে ওঠে। তবে তৃতীয় সেশনে খেলা শুরুর পরপরই আবারও বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দিনের খেলা পুনরায় শুরুর পর প্রথম ওভারেই লিটন দাসকে এলবিডব্লিউ করেন কেভিন সিনক্লেয়ারের সতীর্থ ওয়ারিক্যান। রিভিউ নিয়েও রক্ষা পাননি ৪ রান করা লিটন। লিটনের বিদায়ের পরপরই একই বোলারের শিকার হন মেহেদী হাসান মিরাজ। গুড লেংথে পড়া ওয়ারিক্যানের বলটি অতিরিক্ত বাউন্স নিয়ে দ্রুত ভেতরে ঢুকে মিরাজের ব্যাটের ফাঁক গলে সরাসরি আঘাত করে স্টাম্পে। ৯ রান করে ফেরেন তিনি। লিটনের আউট থেকে মাত্র ২০ বলের ব্যবধানে তিন উইকেট হারায় বাংলাদেশ। এর আগে দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে দেয় বাংলাদেশ। নাঈম হাসানের দুর্দান্ত বোলিংয়ে ২৪৫ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। বল হাতে চার উইকেট শিকার করেন নাঈম। তাতে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সেই লিডকে বড় করার পথে বড় বাধার মুখে পড়ে স্বাগতিকরা। একের পর এক উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই ওয়েস্ট ইন্ডিজের হাতে তুলে দেয় তারা। শেষ পর্যন্ত নাঈম ও জাকেরের প্রতিরোধে লিড ১০৬ রানে পৌঁছালেও ম্যাচের চিত্র এখনো বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক নয়। দিনের বাকি সময় আলোকস্বল্পতায় খেলা না হওয়ায় আপাতত অপেক্ষা পরবর্তী অর্থাৎ চতুর্থ দিনের। ১০৬ রানের লিড নিয়ে বাংলাদেশ কত দূর যেতে পারে, আর ওয়েস্ট ইন্ডিজ কত দ্রুত স্বাগতিকদের ইনিংস গুটিয়ে দিতে পারে—ম্যাচের ভাগ্য নির্ধারণে সেটিই হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। আরটিভি/এসআর
টাইগারদের স্পিন ট্র্যাকে জাদু দেখাচ্ছে ক্যারিবিয়ানরা, মহাবিপদে বাংলাদেশ
আরও পড়ুন
ঘোষণার আগেই ব্যালন ডি’অরে শীর্ষ ৫ ফুটবলারের নামে বাজি, তদন্ত শুরু
মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো
ফাইনালের সমীকরণ শান্তর কাছে ‘চাপ নয়, প্রেরণা’
ব্যালন ডি’অর পেলে কত টাকা পান ফুটবলাররা?