ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়ালঘরে আগুনে পুড়ল গরু-ছাগল, স্বপ্ন শেষ কৃষকের

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:১৪ পিএম
গভীর রাতে একটি গোয়ালঘরে আগুনের ঘটনায় ৩টি গরু ও ২টি ছাগল মারা গেছে। ছবি: আরটিভি

ফরিদপুরের সদরপুর উপজেলায় গভীর রাতে একটি গোয়ালঘরে আগুনের ঘটনায় ৩টি গরু ও ২টি ছাগল মারা গেছে। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি গ্রামে স্থানীয় বাসিন্দা উজ্জ্বল ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বসতঘরের পাশে থাকা টিনের দোচালা গোয়ালঘরে কে বা কারা গভীর রাতে আগুন ধরিয়ে দেয়। পরে গরু-ছাগলের ডাকাডাকিতে ঘুম ভেঙে পরিবারের সদস্যরা বাইরে এসে আগুন দেখতে পান। চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলেও ততক্ষণে গোয়ালঘরসহ ভেতরে থাকা পশুগুলো আগুনে পুড়ে মারা যায়।

আরও পড়ুন

স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে পেট্রোল বা দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগানো হতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে আমরা ডলার বন্ড ইস্যু করছি। এটা স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যকে আরও সম্প্রসারিত করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অর্থনীতি সম্পর্কে জনগণের স্পষ্ট ধারণা থাকা উচিত।
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ ওঠেছে।
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
এবার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে বানপুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এবার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ
দোয়া চেয়ে স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতির ঘোষণা ওয়ার্ড সভাপতির
গাজীপুর মহানগরীর পূবাইলে সকলের কাছে দোয়া চেয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন মহানগরীর ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান।
দোয়া চেয়ে স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতির ঘোষণা ওয়ার্ড সভাপতির
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ মহানগরীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. জামান (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকির পর আমতলী প্রকৌশলীর কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা
গভীর রাতে গ্রামীণ ব্যাংকের সিলেট কার্যালয়ে আগুন, পুড়ল গাড়ি-নথিপত্র
হঠাৎ আগুনে ইটালি প্রবাসীর ‘সব শেষ’
ঢাকার কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের