ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ফেনীতে তারেক রহমানের জনসভা শুরুর আগেই হাজারো মানুষের ঢল

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফেনীর নির্বাচনি জনসভা শুরুর আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। এ ছাড়া, মাঠের বাইরে শহরের বিভিন্ন পয়েন্টেও অবস্থান করছেন অনেক নেতাকর্মী।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে।

দেখা গেছে, ফেনী ছাড়াও নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা থেকে বাস, মাইক্রোসহ বিভিন্ন যান ব্যবহার করে আসা নেতাকর্মীরা শহরের প্রবেশমুখে এসে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন। মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতারা। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক ধানের শীষ শোভা পাচ্ছে। আবার দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট, পাঞ্জাবি, মাফলার পরে এসেছেন বহু নেতাকর্মী।

পরশুরামের বীরচন্দ্র নগর থেকে আসা একজন বলেন, দীর্ঘদিন রাজনীতি করলেও সরাসরি কখনোই তারেক রহমানকে দেখার সুযোগ হয়নি। এর আগে তিনবার তিনি ফেনী আসলেও এবারই প্রথম দলীয় প্রধান হয়ে আসছেন। মাঝে দীর্ঘ সময় তিনি দেশের বাইরে থেকে দল পরিচালনা করেছেন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই সফর আগামী ১২ ফেব্রুয়ারির ভোটে অনেক বড় প্রভাব পড়বে বলে মনে করছি।

ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, এ জনসভার ফেনীর অতীতের সব উপস্থিতি ছাড়িয়ে যাবে। ইতোমধ্যে মাঠে হাজারো মানুষের উপস্থিতি। শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়া পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ জনপদের সঙ্গে বেগম জিয়ার আত্মার সম্পর্ক ছিল। দলমত নির্বিশেষে জনপদের মানুষ এখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বরণে প্রস্তুত। দলীয় প্রধানের জনসভায় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নিচ্ছেন।

আরও পড়ুন

এদিকে জনসভা ঘিরে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জনসভার মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভাগ করা হয়েছে- রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন।

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত পৈতৃক ভিটা ফেনীর জনপদে তারেক রহমানের আগমন ঘিরে স্থানীয় বিএনপির রাজনীতিতে যুক্ত করেছে নতুন মাত্রা। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশের ভবনে সাঁটানো হয়েছে তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে শহরজুড়ে অন্তত ১০টি পয়েন্টে বসানো হয়েছে বড় পর্দা। বৃহত্তর নোয়াখালীর তিন জেলার বিভিন্ন সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এ জনসভায় পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

এ ছাড়া, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীতে অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
চাঁদাবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থান, জবাবদিহির আওতায় সংসদ সদস্যরাও
সরানো হচ্ছে সচিবালয়
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী