ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ফ্যাসিস্টরা গার্মেন্টসে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম
ছবি: আরটিভি

ফ্যাসিস্টরা গার্মেন্টসে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলার আইন শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (৪ নভেম্বর) রাতে সাভারে শ্রমিক আন্দোলনের নামে সহিংসতা ও নৈরাজ্যে নিরসনে ঢাকা জেলা প্রশাসক মিস ফরিদা খানমের সভাপতিত্বে উপজেলা বিজয়-৭১ অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, ঢাকা জেলা পরিষদ প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন, সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, গোয়েন্দা সংস্থার সদস্য এবং শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আন্দোলন এখন আর শ্রমিকদের আন্দোলন নেই, এখন ফ্যাসিস্ট দলের লোকজন গার্মেন্টসে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গার্মেন্টস সেক্টর যেন টিকে না থাকে, সেজন্যে একটি গোষ্ঠী, পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র করছে।

শ্রমিকরা কখনই তার নিজের গারমেন্টসে আঘাত করে না, করেও নাই তারা। ফ্যাসিস্টরা শ্রমিকদের কাজে বাধা দিয়েছে, শ্রমিকরা কিন্তু অধিকাংশই কাজে গিয়েছে। যেদিন মজুরি বোর্ড গঠন করেছে, তখন থেকেই শ্রমিকরা কাজে গিয়েছে সব জায়গায়। বাধাগ্রস্ত করেছে ফ্যাসিস্টরা, দুষ্কৃতিকারীরা। শ্রমিকরাও বলেছে এটা কোনো আন্দোলন না। কাজেই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, কিছু কিছু দুষ্কৃতিকারী, যারা বিভিন্ন জায়গায় ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে, বিভিন্ন জায়গায় তারা ধরাও পড়েছে। আজকেও তেঁতুলঝোড়া ইউনিয়নের দুইজন যুবলীগ কর্মী ককটেলসহ ধরা পড়েছে। কে এদের আশ্রয় প্রশ্রয় দেয় তা পুলিশের নখদর্পণে আছে, প্রশাসন এ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই দুষ্কৃতিকারী অনেকেই চিহ্নিত করেছে প্রশাসন। মজুরি বোর্ড আজকে সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বরের মধ্যে মজুরি নির্ধারণ এবং জানুয়ারিতে শ্রমিকরা বেতন পাওয়া শুরু করবে। এটাই শ্রমিকদের মূল দাবি ছিল। এই দাবির সাথে শ্রমিক মালিক একাত্মতা প্রকাশ করেছেন। আজকের পর থেকে আন্দোলন থাকার কথা না। কাজেই ষড়যন্ত্রকারীরা যাতে কোনো ষড়যন্ত্র না করতে পারে। তারা যেন কোনো সুযোগ না নিতে পারে সে ব্যাপারে প্রশাসন সহ দলীয় নেতা-কর্মী এবং সবাইকে সতর্ক থাকতে হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্থাপিত হচ্ছে পুলিশ তদন্তকেন্দ্র
নেত্রকোনার দুর্গাপুরের পর্যটনকেন্দ্র চিনামাটির পাহাড়ে স্থাপিত হতে যাচ্ছে পুলিশ তদন্তকেন্দ্র। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও পর্যটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে এ উদ্যোগ।
দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্থাপিত হচ্ছে পুলিশ তদন্তকেন্দ্র
সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের দুই কর্মীকে বেধড়ক পিটুনি
পটুয়াখালীর বাউফলে বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গ্রাহক ও তার পরিবারের সদস্যদের হামলার শিকার হয়েছেন পল্লী বিদ্যুতের দুই কর্মী।
সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের দুই কর্মীকে বেধড়ক পিটুনি
গাজীপুরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন
গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন
ভূমিহীন সাইদারের হাতের ভেতর কাচ রেখেই সেলাই! 
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে বাম হাতে গভীর ক্ষত হয়েছিল সাইদার মিয়ার। ক্ষতস্থানে ঢুকে গিয়েছিল কাচের টুকরাও। তাকে নেওয়া হয় কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 
ভূমিহীন সাইদারের হাতের ভেতর কাচ রেখেই সেলাই! 
এক রাতেই সাবাড় কষ্টে গড়া বাগানের হাজারো কলাগাছ
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে দুই কৃষকের প্রায় ১ হাজার ৪০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
এক রাতেই সাবাড় কষ্টে গড়া বাগানের হাজারো কলাগাছ
আরও পড়ুন
শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০
সাভারে তিন সাংবাদিকের ওপর আন্দোলনকারীদের হামলা, মারধর
আজও অশান্ত সাভার শিল্পাঞ্চল