ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সারাদেশে বিএনপির পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে : রফিকুল ইসলাম বাচ্চু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম

গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, জাতীয়তাবাদী শক্তি তথা আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন সেই ৩১ দফার প্রতি মানুষ ব্যাপকভাবে সমর্থন জানিয়েছেন। যার কারণেই সারাদেশে বিএনপির পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে। দেশের মানুষ চায় আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ সেবা করুক, এটা মানুষের প্রত্যাশা। জিয়া পরিবারের প্রতি এবং বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে আস্থা ছিল মানুষের সেই আস্থা তারেক রহমানের প্রতি দেখতে পাচ্ছি।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী বাজারে নির্বাচনি গণসংযোগ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আরও পড়ুন

তিনি আরও বলেন, সকল শ্রেণি-পেশার জনগণের কাছ থেকে বিপুল সারা পাচ্ছি। আমাদের নিবেদিতপ্রাণ কর্মীরা- যারা দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত, যুব সমাজ এবং দেশের মানুষের মধ্যে ব্যপক সাড়া পাচ্ছি। আমরা ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। আগামী ১২ ফেব্রুয়ারি মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে- এ ভোটাধিকার প্রয়োগের পিছনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক ভূমিকা ছিল। বিএনপি ক্ষমতায় আসলে সমাজ ও দেশ থেকে, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং নির্মূল করা হবে। সেই সঙ্গে গাজীপুর-৩ আসনের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা বাস্তবায়ন করে দেশের উন্নয়ন করা হবে।

এ সময় শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য এস এম মাহফুল হাসান হান্নান, অ্যাডভোকেট আবু জাফরসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে এই আগুন লাগে।
এবার গাজীপুরে ওষুধ কারখানায় আগুন
কক্সবাজারে রিসোর্টে আগুন: যেভাবে বেঁচে ফেরেন দম্পতি
কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুনে এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ৮ জনই একই পরিবারের। মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজারে রিসোর্টে আগুন: যেভাবে বেঁচে ফেরেন দম্পতি
নারীকে নিয়ে নিজের রিসোর্টে এনসিপি নেতা, অতঃপর...
বান্দরবানে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা শৈক্যচিং মার্মাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 
নারীকে নিয়ে নিজের রিসোর্টে এনসিপি নেতা, অতঃপর...
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হয়েছেন।
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
পূজা মণ্ডপে কুড়াল হাতে ‘ঘুরঘুর’, এরপর যা ঘটল
নওগাঁয় চলমান দুর্গাপূজার একটি মণ্ডপে প্রবেশ করে কুড়াল দিয়ে গণেশ প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
পূজা মণ্ডপে কুড়াল হাতে ‘ঘুরঘুর’, এরপর যা ঘটল
আরও পড়ুন
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: গয়েশ্বর
উৎসব সব বিভাজন মিলিয়ে দেয়: রিজভী
বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে: মাহফুজ আলম
মাদক ও জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা