ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাভাবিক ছন্দে গোপালগঞ্জ, বেড়েছে কর্মব্যস্ততা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৫ পিএম
ছবি: সংগৃহীত

স্বাভাবিক ছন্দে ফিরেছে গোপালগঞ্জের সার্বিক জনজীবন। স্কুল-কলেজ থেকে শুরু করে খুলেছে দোকানপাট, অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানও। তবে স্বাভাবিক কার্যক্রম ফিরতে শুরু করলেও সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতংক রয়েছে।

এদিকে, রোববার রাতে অভিযান ও গ্রেপ্তারের আতংকে জেলার বিভিন্ন মসজিদে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরই স্থানীয় একাধিক নেতাকর্মী তাদের ফেসবুক পোস্টে বিষয়টিকে ‘গুজব’ উল্লেখ করে এতে কান না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

সোমবার (২৩ নভেম্বর) জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সকাল থেকেই সাধারণ মানুষকে নির্বিঘ্নে দৈনন্দিন কাজে ঘর থেকে বের হয়েছে। জেলার সড়কগুলোতে চলছে প্রায় সব ধরনের যানবাহন। শহরের বাজারগুলো খুলেছে সব ধরনের দোকানপাট। বাজারগুলোতে বেড়েছে সাধারণ মানুষের ভিড় ও কেনাবেচা।

গোপালগঞ্জে সড়ক মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু হলেও ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা এবং গোপালগঞ্জ-রাজশাহী-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জেলার সার্বিক পরিস্থিত বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অনলাইনে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

এদিকে, পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম এখনও বন্ধ রয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নতুন করে ২৬ প্লাটুনসহ ৫৫ প্লাটুন বিজিবি ও ১৫ প্লাটুন আনসার ব্যাটেলিয়ান মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন ও সড়ক জুড়ে টহলে দিতে দেখা গেছে।

অন্যদিকে, সকালে গোপালগঞ্জ সদর ও কোটালিপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলগুলো জেলা ও উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

তবে এখন পর্যন্ত টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর, কাশিয়ানীসহ জেলার কোথাও নাশকতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার নিজেই ‘অসুস্থ’
প্রায় ছয় হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবার অন্যতম ভরসাস্থল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেডিকেল সেন্টার। অথচ চিকিৎসক সংকট, ইনডোর শয্যার অভাব, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকা, ল্যাব টেকনিশিয়ান ও সহযোগী জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধান না হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।
মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার নিজেই ‘অসুস্থ’
‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’
সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা জানিয়ে বিজিবির এই কমান্ডার বলেন, বর্তমানে সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় বিশেষ এটিভি যান ব্যবহার করা হচ্ছে। জনবল বাড়িয়ে প্রতিটি বিওপির নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহলও পরিচালনা করা হচ্ছে।
‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ
যশোর শহরের পোস্ট অফিসপাড়া এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি বাড়ি ও একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে অন্তত পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ
হালদা পাড়ের মিষ্টি লাল মরিচ যাচ্ছে মধ্যপ্রাচ্যে
মিষ্টি মরিচের খ্যাতি এখন তা দেশ ছাড়িয়ে পড়েছে বিদেশেও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ। 
হালদা পাড়ের মিষ্টি লাল মরিচ যাচ্ছে মধ্যপ্রাচ্যে
ফের মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাক শ্রমিকদের, এরপর যা ঘটল
গাজীপুরের শ্রীপুরে চার দফায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেছে পোশাক শ্রমিকেরা। তারা শ্রীপুর পৌরসভার মহাসড়কের আনসার রোড, গিলারচালা (আসপাডা) এবং গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। বেলা ১১টার মধ্যে শ্রীপুর পৌরসভা এলাকার ১২টি পোশাক কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
ফের মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাক শ্রমিকদের, এরপর যা ঘটল
আরও পড়ুন
গোপালগঞ্জ-চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি 
গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন
স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জে জনজীবন, আরও ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন