ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে শাহ মাখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম
রাজশাহীতে শাহ মাখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

উত্তরবঙ্গে ভোটের প্রচারে নামার আগে রাজশাহীতে শাহ মখদুমের (র.) মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১টায় নগরীর দরগাহ পাড়ায় এ সুফি সাধকের মাজারে যান তিনি। জিয়ারতের পর তিনি পরিদর্শন বইয়ে সই করেন।

এর আগে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারম্যান।

দুপুর ১টা ৫১ মিনিটে নগরের মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় যোগ দিয়ে বক্তব্য দেন তিনি। এ জনসভায় অংশ নেন রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের প্রার্থীরা। তারা হলেন- শরীফ উদ্দীন (রাজশাহী-১), মিজানুর রহমান মিনু (রাজশাহী-২), মোহাম্মদ শফিকুল হক মিলন (রাজশাহী-৩), ডি এম ডি জিয়াউর রহমান (রাজশাহী-৪), নজরুল ইসলাম, আবু সাইদ চাঁদ (রাজশাহী-৫); শাহ্জাহান মিঞা (চাঁপাইনবাবগঞ্জ-১), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩); ফারজানা শারমীন (নাটোর-১), এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), আনোয়ারুল ইসলাম (নাটোর-৩) ও আব্দুল আজিজ (নাটোর-৪)।

WhatsApp_Image_2026-01-29_at_1.39.49_PM_(1)

মাদ্রাসা মাঠের সমাবেশ শেষ করে তারেক রহমান সড়ক পথে যাবেন নওগাঁতে। বিকেল সাড়ে ৫টায় শহরের এটিম মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য বিএনপি চেয়ারম্যানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপর রাত সাড়ে ৭টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আরেকটি নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন তিনি।

গত ২২ জানুয়ারি সিলেটে হযরত শাহ জালাল (র.) ও হযরত শাহ পরাণ (র.) মাজার জিয়ারতের পর সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। সেদিন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়নগঞ্জে ৭টি সমাবেশ করেন তিনি।

এরপর গত রোববার চট্টগ্রাম থেকে দ্বিতীয় পর্বের প্রচারাভিযান চালান বিএনপি চেয়ারম্যান। সেদিন চট্টগ্রামসহ ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে পাঁচটি সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান।

WhatsApp_Image_2026-01-29_at_1.39.49_PM

একদিন বাদে মঙ্গলবার ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে বিভাগীয় জনসভা করেন তিনি। তারেক রহমান সেদিন গাজীপুর ও ঢাকার উত্তরায় আরও দুটি সমাবেশে বক্তৃতা প্রদান করেন।

আরও পড়ুন

বিএনপি চেয়ারম্যান উত্তরাঞ্চলে তিন দিনের সফরের দ্বিতীয় দিন শুক্রবার যাবেন রংপুর। পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারতের পর সেদিন বিকালে রংপুর ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

এরপর শনিবার দুপুরে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে এবং বিকালে টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় তার নির্বাচনি জনসভা রয়েছে। এ সফর কালে বিএনপি চেয়ারম্যান দুইদিন বগুড়ায় হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ, সাজেক সড়কে যান চলাচল বন্ধ
প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন।
দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ, সাজেক সড়কে যান চলাচল বন্ধ
বাবা ছিলেন ঘুমিয়ে, উঠে দেখলেন ১০ মাসের সন্তান গায়েব
পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে ঘুমিয়ে থাকা বাবার কোল থেকে রায়হান নামের ১০ মাসের এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। 
বাবা ছিলেন ঘুমিয়ে, উঠে দেখলেন ১০ মাসের সন্তান গায়েব
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুরের শ্রীপুরে এক মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সি স্টেজ বিডি লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। 
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’ প্রকল্প পরিচালককে ঠিকাদারের হুমকি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালকের কক্ষে হেনস্তা ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হাসানুর জামান মিন্টু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। একটি ইলেকট্রনিক টেন্ডারে সাউন্ড সিস্টেম সরবরাহের শর্ত নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন প্রকল্প পরিচালক মোস্তফা কামাল।
‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’ প্রকল্প পরিচালককে ঠিকাদারের হুমকি
খুলনার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই: কেসিসি প্রশাসক
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘খুলনা নগর অঞ্চলের জন্য শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন কৌশল ২০৫০’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
খুলনার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই: কেসিসি প্রশাসক
আরও পড়ুন
‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
‘পরাজিত ফ্যাসিবাদের দোসররা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন’