ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’ প্রকল্প পরিচালককে ঠিকাদারের হুমকি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৮ পিএম
ছবি: সংগৃহীত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালকের কক্ষে হেনস্তা ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হাসানুর জামান মিন্টু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। একটি ইলেকট্রনিক টেন্ডারে সাউন্ড সিস্টেম সরবরাহের শর্ত নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন প্রকল্প পরিচালক মোস্তফা কামাল।

বুধবার (১৪অক্টোবর) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) নিজ কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রকল্প পরিচালককে থাপ্পড় দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

প্রকল্প পরিচালকের কক্ষে থাকা সিসিটিভি ক্যামেরার চার মিনিটের ফুটেজে দেখা যায়, হাসানুর জামান মিন্টু সেখানে বসে মুঠোফোনে কথা বলছেন। এ সময় প্রকল্পের একটি টেন্ডারে সাউন্ড সিস্টেম সরবরাহের ক্ষেত্রে আইএসও সনদ চাওয়ার শর্ত নিয়ে আলোচনা হয়। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি এ শর্তের বিষয়ে আপত্তি জানান। একপর্যায়ে প্রকল্প পরিচালককে উদ্দেশ করে ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’ বলতে শোনা যায়।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক মোস্তফা কামাল জানান, বুধবার দুপুরে নিজ কার্যালয়ে প্রবেশের পরপরই তার পেছনে পেছনে হাসানুর জামান মিন্টু ও মিলন নামে দুজন কক্ষে ঢোকেন। তারা প্রকল্পের চলমান একটি ইলেকট্রনিক টেন্ডার তাদের দেওয়ার কথা বলেন।

জবাবে মোস্তফা কামাল তাদের জানান, নিয়ম অনুযায়ী টেন্ডারপ্রক্রিয়ায় অংশ নিয়ে যিনি যোগ্য বিবেচিত হবেন, তাকেই কাজ দেওয়া হবে। এরপর মিন্টু মুঠোফোনে একজনের সঙ্গে কথা বলেন। ফোনের অপর প্রান্ত থেকে তাকে গালাগাল করা হয় বলে অভিযোগ করেন প্রকল্প পরিচালক।

মোস্তফা কামাল বলেন, বিষয়টি তাকে বিব্রত করে এবং তিনি মিন্টুকে ফোন রাখতে বলেন। পরে যেকোনোভাবে টেন্ডারটি দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। অন্যথায় তাকে থাপ্পড় মারার হুমকি দেওয়া হয় এবং মারতে উদ্যত হন মিন্টু এমন অভিযোগও করেন তিনি।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, বুধবার দুপুর ১টা ৪২ মিনিট থেকে ১টা ৪৬ মিনিট পর্যন্ত মিন্টু প্রকল্প পরিচালকের কক্ষে অবস্থান করেন। এ সময় টেন্ডারে আইএসও সনদ চাওয়ার শর্ত নিয়ে কথা হয়। প্রকল্প পরিচালক জানান, গণপূর্ত অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে আলোচনা করেই শর্তটি যুক্ত করা হয়েছে।

এ সময় ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি ১৭ বছর বঞ্চিত থাকার কথা উল্লেখ করেন। জবাবে প্রকল্প পরিচালক বলেন, ‘নেতা আমিও ছিলাম।’ এরপর তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

অভিযোগের বিষয়ে হাসানুর জামান মিন্টু বলেন, ‘আমি কেন তাকে হুমকি দেব? থাপ্পড় দেওয়ার চেষ্টা করব কেন? এসব মিথ্যা। পিডির টেন্ডার দেওয়ার ক্ষমতা আছে। আমি তাকে থাপ্পড় দিতে যাইনি।’

অন্যদিকে, প্রকল্প পরিচালক মোস্তফা কামাল জানান, ঘটনার প্রতিবাদ করায় মিন্টু তাকে নানা ধরনের হুমকি দেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ, সাজেক সড়কে যান চলাচল বন্ধ
প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। এতে করে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকেই সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং, তালুকছড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে পিকেটিং করতে দেখা যায় অবরোধ সমর্থকদের। এতে করে স্থবির হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা। এর আগে বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিজ্ঞপ্তিতে এই অবরোধের ঘোষণা দেয় সংগঠন দুটি। এতে বলা হয়, গত ১১ অক্টোবর প্রথম দফায় সাজেক পর্যটন সড়কে অবরোধ পালনকালে প্রশাসনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সশস্ত্র জেএসএস সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও সেসব দাবি পূরণে কোনো দৃশ্যমান উদ্যোগ না নেওয়ায় পূর্বঘোষিত স্থগিত সিদ্ধান্ত প্রত্যাহার করে তারা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। আন্দোলনকারী নেতাদের অভিযোগ, মাচালং এলাকার থালুকছড়া, চিল্যাতলী, নোয়াপাড়া, লালাবাক ও উজোয়াছড়ি এলাকায় সশস্ত্র বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ নিরবচ্ছিন্নভাবে চলবে। তবে মানবিক দিক বিবেচনা করে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের গাড়িকে এই অবরোধের আওতামুক্ত রাখা হয়েছে। এদিকে, অবরোধের কারণে যে-কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাঘাইহাট ও সাজেক সড়ক জুড়ে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। আরটিভি/এসএস
দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ, সাজেক সড়কে যান চলাচল বন্ধ
বাবা ছিলেন ঘুমিয়ে, উঠে দেখলেন ১০ মাসের সন্তান গায়েব
পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে ঘুমিয়ে থাকা বাবার কোল থেকে রায়হান নামের ১০ মাসের এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। 
বাবা ছিলেন ঘুমিয়ে, উঠে দেখলেন ১০ মাসের সন্তান গায়েব
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুরের শ্রীপুরে এক মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সি স্টেজ বিডি লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। 
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
খুলনার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই: কেসিসি প্রশাসক
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘খুলনা নগর অঞ্চলের জন্য শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন কৌশল ২০৫০’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
খুলনার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই: কেসিসি প্রশাসক
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেই ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
আরও পড়ুন
স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল
ঘুমন্ত গৃহবধূকে ছোবল দিল বিষাক্ত সাপ, দুই দফা অ্যান্টিভেনমেও বাঁচল না প্রাণ
বাবার একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের মেয়ে, অতঃপর... 
৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ধশত মৃত্যু