ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এশিয়া পোস্টের যাত্রা শুরু

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ পিএম
ছবি: সংগৃহীত

অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’ আনুষ্ঠানিকভাবে তাদের পথচলা শুরু করেছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীতে এশিয়া পোস্টের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন গণমাধ্যমের কার্যক্রম উদ্বোধন করা হয়।

দোয়া অনুষ্ঠানে এশিয়া পোস্টের প্রায় একশ জন কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী, কলাকুশলী ও আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। স্টুডিও কক্ষে আয়োজিত এই আয়োজনে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ যাত্রার জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়া পোস্ট লিমিটেডের চেয়ারম্যান মোশাহেদ হাসান, সম্পাদক পলাশ মাহমুদ, হেড অব এইচআর-অ্যাডমিন ইসহাক আহমেদ চৌধুরী, হেড অব নিউজ শাকিল ফারুক, হেড অব প্রোগ্রাম শামসুজ্জামান শামস, হেড অব এন্টারটেইনমেন্ট এএইচ মুরাদ, হেড অব স্পোর্টস সাজ্জাদ হোসেন, হেড অব সোশ্যাল মিডিয়া জুবায়ের আহমেদসহ প্রতিষ্ঠানের অন্যান্য দায়িত্বশীলরা।

এশিয়া পোস্টের হেড অব নিউজ শাকিল ফারুক বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনে নানা ধরনের চ্যালেঞ্জ বেড়েছে। তবে একইসঙ্গে সুসাংবাদিকতার জন্য নতুন ও শক্তিশালী সম্ভাবনাও তৈরি হয়েছে। তিনি বলেন, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সেই সম্ভাবনাকে কাজে লাগানোই এশিয়া পোস্টের লক্ষ্য। নতুন দিনের সাংবাদিকতার যে স্বপ্ন, সেটির বাস্তব রূপ দেওয়ার একটি প্ল্যাটফর্ম হবে এশিয়া পোস্ট। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের সমন্বয়ে গঠিত একদল উদ্যমী সহকর্মীকে নিয়ে তারা সুসাংবাদিকতার সুদিন ফিরিয়ে আনতে চান বলেও জানান তিনি।

এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদ বলেন, স্বাধীনভাবে কাজ করা এবং নিজস্ব সিদ্ধান্ত বাস্তবায়নের সুযোগ তৈরি করতেই এশিয়া পোস্টের যাত্রা শুরু হয়েছে। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন গণমাধ্যম পরিচালনা করা নিঃসন্দেহে চ্যালেঞ্জের। তবুও সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই এশিয়া পোস্ট পাঠকের কাছে পৌঁছাতে চায়। এশিয়া পোস্ট কেবল দেশের খবরেই সীমাবদ্ধ থাকবে না; দেশের বাইরের গুরুত্বপূর্ণ ও নির্ভুল সংবাদও পাঠকদের সামনে তুলে ধরতে কাজ করে যাবে বলে জানান সম্পাদক।

এশিয়া পোস্ট লিমিটেডের চেয়ারম্যান মোশাহেদ হাসান বলেন, তাদের লক্ষ্য এশিয়া পোস্টকে দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করা। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কর্মীরা যেন পেশাগত ও ব্যক্তিগতভাবে অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের তুলনায় আরও ভালো অবস্থানে থাকতে পারেন—সেই পরিবেশ তৈরি করাই তাদের প্রত্যাশা। এশিয়া পোস্টের ওয়েবসাইট।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর আগে গত ২৬ সেপ্টেম্বের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সেই সময় এসআরবি জানিয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্তের পর বোম ডিসপোজাল টিম তা নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছিলেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সেই ঘটনার এক মাস না পেরোতেই আবারও স্মৃতি জাদুঘরে সামনে নাশকতার চেষ্টা করা হলো। আরটিভি/টিআর
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ইয়াবা সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা মালা বেগম (৬২) ও ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। 
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার