বরিশাল থেকে ফরিদপুরে তারেক রহমান

আরটিভি নিউজ

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:২১ পিএম


বরিশাল থেকে ফরিদপুরে তারেক রহমান
ফরিদপুর পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

নির্বাচনি প্রচারণায় অংশ নিতে ফরিদপুর পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত ফরিদপুর বিভাগীয় নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

বরিশালের সমাবেশ শেষ করে বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে হেলিকপ্টার যোগে ফরিদপুর স্টেডিয়ামে অবতরণ করেন তারেক রহমান। এরপর ৩টার দিকে তিনি জনসভায় যোগ দেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথমবারের মতো ফরিদপুর সফরে গিয়েছেন তারেক রহমান। দলীয় প্রধানের আগমণকে কেন্দ্র করে পুরো ফরিদপুর জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকেই ব্যানার-ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হচ্ছেন হাজার হাজার নেতাকর্মী।

সরেজমিনে দেখা যায়, বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা- ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর থেকে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে জনসভাস্থলে প্রবেশ করছেন। এরই মধ্যে রাজেন্দ্র কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে পার্শ্ববর্তী এলাকাগুলোতেও মানুষের ঢল নেমেছে। স্থানীয় নেতাদের মতে, এটি ফরিদপুরের ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ হতে যাচ্ছে এবং এতে ২ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার কঠোর চাদরে ঢাকা হয়েছে ফরিদপুর শহরকে। জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবির পাশাপাশি বিশেষ নিরাপত্তা দল সিএসএফ মাঠে অবস্থান করছে। এছাড়াও শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির নিজস্ব স্বেচ্ছাসেবক কর্মীরাও সক্রিয় রয়েছেন।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission