ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

দিনে কীটনাশক বিক্রেতা, রাতে মাদক কারবারি সাব্বির সাধু 

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম
মাদক হাতে মো. সাব্বির হোসেন ওরফে সাব্বির সাধু (মাঝে) : ছবি আরটিভি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর শিয়াল ডাঙ্গা ব্রিজের পূর্ব পাশে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. সাব্বির হোসেন ওরফে সাব্বির সাধু (২৯)। সে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বাসিন্দা।

অনুসন্ধানে জানা গেছে, সাব্বির সাধু দিনের বেলায় তারাগঞ্জ উপজেলায় একটি কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। বৈধ এই চাকরির আড়ালে এলাকার মানুষের কাছে পরিচিতি তৈরি করলেও রাত নামতেই তিনি বদলে যেতেন মাদক কারবারিতে এবং গোপনে ইয়াবা ও গাঁজা বিক্রি করতেন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, বুধবার রাতে তারাগঞ্জ থানার এসআই সামসুল আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স রাত্রিকালীন মোবাইল ডিউটি ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ছিলেন। রাত ১১টা ৫ মিনিটের দিকে বেলতলী মেডিকেল মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শিয়াল ডাঙ্গা ব্রিজের পূর্ব পাশে এক ব্যক্তি অবৈধভাবে ইয়াবা ও গাঁজা বিক্রি করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সাব্বিরকে হাতেনাতে ধরে ফেলা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে রাত ১১টা ৩০ মিনিটে বৈদ্যুতিক আলোর উপস্থিতিতে এবং ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্রের সাহায্যে তল্লাশি চালিয়ে তার ট্রাউজারের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ২ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট (মোট ওজন ০.২ গ্রাম, আনুমানিক মূল্য ৬০০ টাকা) এবং বাঁ পকেট থেকে পুরাতন খবরের কাগজে মোড়ানো ১০ গ্রাম শুকনা গাঁজা (আনুমানিক মূল্য ২০০ টাকা) উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি মাদক বিক্রির কথা স্বীকার করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজ ও আশপাশের এলাকায় রাতে মাদক কেনাবেচার তৎপরতা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ ছিল এবং দিনের চাকরির আড়ালে এমন কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি জানাজানি হওয়ায় তারা বিস্মিত ও ক্ষুব্ধ, তবে পুলিশের এমন অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দীন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা (মামলা নম্বর-১৩) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে জব্দকৃত আলামতসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জিয়াউল আহসানের বাড়ির নাম পালটে ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা
মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন কারাবন্দি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বাড়িকে ‘খুনির বাড়ি’ হিসেবে আখ্যায়িত করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরিশাল নগরীতে তার বাড়ির সামনে ‘খুনির বাড়ি’ লেখা ব্যানার ও পোস্টার টাঙানো হয়।  এ সময় বাড়ির সামনে আহাজারি করেন গুমের শিকার সহোদর দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম। এ সময় সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। সন্তান হারানোর বেদনা নিয়ে ফিরোজা বেগম জানান, তার দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাননি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।  সন্তানদের কী অপরাধ ছিল, কেন তাদের এভাবে নিখোঁজ করা হলো—এ প্রশ্নের উত্তর চান তিনি। সন্তানদের সন্ধান ও ঘটনার বিচার দাবি করে বাড়ির সামনে আহাজারি করেন এই মা। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, জিয়াউল আহসান মানবতাবিরোধী অপরাধ করেছেন। তার বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। আমরা এসব অপরাধের সুষ্ঠু বিচার চাই। বরিশালের ছাত্র-জনতার দাবি, এই সিরিয়াল কিলারের জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে। খুনির বাড়ি হিসেবে নামকরণের এক পর্যায়ে জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। পরে তার বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ লেখা ও ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ সম্বলিত নামফলক দেওয়া হয়। কালি দিয়ে মুছে ফেলা হয় বাড়ির পূর্ববর্তী নাম ‘তাসফিয়া মঞ্জিল’। সেই সঙ্গে বাড়ির সামনে জিয়াউলের হাতে নিহত ও গুম হওয়া মানুষের তালিকাসহ একটি ব্যানার ঝোলান বিক্ষুব্ধরা।  প্রসঙ্গত, প্রসিকিউশনের যুক্তিতর্কে উঠে এসেছে, জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। সাক্ষীদের বক্তব্যে হত্যার সংখ্যা ১৫০ থেকে ২০০ জন পর্যন্ত উঠে এসেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আদালতে দেওয়া জবানবন্দিতে তাকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিহিত করেছেন বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে। রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে গুম ও হত্যার বিভিন্ন ঘটনায় জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা ছিল। বিরোধী মতাবলম্বীদের গোপন স্থানে আটকে রেখে নির্যাতন, পরে গাজীপুরের নির্জন সড়ক, বরগুনার বলেশ্বর নদী ও সুন্দরবন এলাকায় নিয়ে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, হত্যার পর লাশ গুম করতে পেটে আঘাত করে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে নদী বা খালে ফেলে দেওয়া হতো। এসব ঘটনার বর্ণনা আদালতে তুলে ধরেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ২০২৪ সালের ৬ আগস্ট জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে। আরটিভি/এসআর
জিয়াউল আহসানের বাড়ির নাম পালটে ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা
রংপুরের আলোচিত চার হত্যা মামলার চার্জশিটে লোমহর্ষক তথ্য!
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ। 
রংপুরের আলোচিত চার হত্যা মামলার চার্জশিটে লোমহর্ষক তথ্য!
বাসাভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি এমপি মজিবুরের
গাজীপুরের কালিয়াকৈরে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বাসাভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি এমপি মজিবুরের
গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাংকিং সেবা, কাস্টমার কেয়ার ও এজেন্ট পয়েন্টে তালা
গোপালগঞ্জে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কার্যক্রম। জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টার, অধিকাংশ এজেন্ট পয়েন্ট ও ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাংকিং সেবা, কাস্টমার কেয়ার ও এজেন্ট পয়েন্টে তালা
গড়াই নদীতে হচ্ছে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’
কুষ্টিয়ার গড়াই নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ‘শহীদ আবরার ফাহাদ সেতু’। দীর্ঘদিনের নদী পারাপারের দুর্ভোগ থেকে মুক্তি পেতে যাচ্ছেন কুমারখালী উপজেলার পাঁচ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেতু নির্মাণের উদ্যোগ নেয়ায় স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
গড়াই নদীতে হচ্ছে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’
আরও পড়ুন
ঢাকায় ৮০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকায় ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি ধরা
‘শুরু করছি তোর ভাইরে দিয়া, শেষ দিমু তরে দিয়া’—সাংবাদিককে মাদক কারবারির হুমকি
তিন লাখ টাকাসহ ৩ মাদক কারবারি ধরা