ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে: আবদুল আউয়াল মিন্টু

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম
মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে আবদুল আউয়াল মিন্টু।ছবি আরটিভি

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিবে বলে মন্তব্য করেছেন ফেনী-৩ (দাগনভুঁইয়া-সোনাগাজী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

দেশকে রক্ষা করতে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তা না হলে ইরাক, লিবিয়া, সুদান ও আফগানিস্তানের মতো ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর দাগনভুঁইয়া উপজেলার পৌরসভাধীন দুলামিয়া কটনমিলে মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন বি.কম-এর সভাপতিত্বে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির এই নেতা বলেন, আমার আসনে নির্বাচনি উচ্ছ্বাস চলছে, আগামী ১২ জানুয়ারি বিপুল ভোটে ধানের শীষের বিজয় হবে ইনশাল্লাহ্।

মুক্তিযোদ্ধাদেরকে আবারও দেশ রক্ষার ভূমিকার আহ্বান জানিয়ে সাবেক এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, যারা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, তাদেরকে প্রতিহত করা হবে।

সম্প্রতি সারাদেশে জামায়াতের 'অপপ্রচার' সম্পর্কে সতর্ক করে আবদুল আউয়াল মিন্টু বলেন, তারা ভীত হয়ে বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আগামী নির্বাচনের পর তাদের কোথাও মেম্বার পদে নির্বাচিত হতে দেব না। কারণ তারা ষড়যন্ত্র করে বিএনপির প্রার্থীদের সরিয়ে বিনাভোটে নির্বাচিত হতে চায়।

আরও পড়ুন

এলাকার নানা উন্নয়নে মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী সমাজ এবং হিন্দু সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন বানচাল করার শত চেষ্টা চালাচ্ছে জামায়াত। আজ সারাদেশে জেগেছে জনতা, ২০২৪ সালের ৫ আগস্টের মতো জামায়াতকে ১২ ফেব্রুয়ারি পরাজিত করবে এদশের মানুষ।

এদিকে বুধবার বিকেলে দাগনভুঁইয়ার নানা পেশাজীবী মানুষের সঙ্গে বৈঠক করেন আবদুল আউয়াল মিন্টু। অপরদিকে একইদিন বিকেলে দাগনভুঁইয়া উপজেলা বিএনপির উদ্যোগে নির্বাচনি বিশাল শো-ডাউনে অংশ বিএনপির এই শীর্ষ নেতা। শো-ডাউনে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সাংবাদিক মেসবাহ।


আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। 
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নিয়ম মেনে প্রতিবন্ধী সন্তানের ভাতার বই পাওয়ার জন্য আবেদন করেও চরম হয়রানির শিকার হচ্ছেন এক অসহায় বাবা। 
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে রোববার (৪ অক্টোবর) দুপুরে বন্দরক্ষীরা অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন সেটসহ বনদুস্যদের ফেলে যাওয়া রসদ সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয়েছে বনদস্যুদের বানানো একটি মাচা (টং)।
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল অ্যাকশন র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
আরও পড়ুন
বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন
বিএনপির সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন ফারাজানা সিঁথি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
এবার ত্রয়োদশ নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের হিসাব চেয়ে ইসির চিঠি