ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের নির্বাচন বর্জন

নারায়ণগঞ্জ(সোনারগাঁও)প্রতিনিধি,আরটিভি নিউজ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) নির্বাচন বর্জন করেছেন। তিনি অভিযোগ করেছেন, তার নির্বাচনী এজেন্টদের একাধিক কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়া হচ্ছে।

বিকেল ৩টা ২০ মিনিটে সোনারগাঁয়ের মেঘনা শিল্প এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি বলেন, এই পরিস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে ভোটারদের মতামত প্রতিফলিত হচ্ছে না।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীরা এই অনিয়মের সঙ্গে জড়িত। অধ্যাপক রেজাউল করিম অবিলম্বে নির্বাচন বাতিল করে নতুন করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার দাবি জানান।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়েছে। তবে ভোটাররা যারা তখনও কেন্দ্রে ছিলেন, তারা ভোট প্রয়োগের সুযোগ পাচ্ছেন। সকাল থেকেই ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ভোটকেন্দ্রে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে, বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল।

এখন দেশের বিভিন্ন কেন্দ্রে ভোট গণনার অপেক্ষা শুরু হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
চাঁদপুরের কচুয়ায় আল্লামা শহীদ ফারুকী (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে মেধাবৃত্তি ২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন: দীপেন দেওয়ান
শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত জোর দিয়েছেন। শিক্ষার ক্ষেত্রে পার্বত্য অঞ্চল অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক পিছিয়ে। তাই পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন। আমরা সেই বরাদ্দকে কাজে লাগাতে চাই বলে মন্তব্য করেছেন সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান।
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন: দীপেন দেওয়ান
সৌদি প্রবাসীদের কাছে আকুতি, মায়ের সন্ধান চান সন্তানরা
সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে চার বছর ধরে নিখোঁজ রয়েছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি গ্রামের রওশন আরা (৬০)।
সৌদি প্রবাসীদের কাছে আকুতি, মায়ের সন্ধান চান সন্তানরা
মাদরাসা ‘গোল্লায়’ গেলেও বেতন নিতে ভুল করেন না শিক্ষক-কর্মচারীরা
শ্রেণিকক্ষ আছে, শিক্ষক-কর্মচারী আছেন, নেই শুধু শিক্ষার্থী। মাঠজুড়ে হাঁটুসমান ঘাস, শ্রেণিকক্ষগুলো প্রায় ফাঁকা। অথচ কাগজে-কলমে শিক্ষার্থী ১৫৭ জন। এর মধ্যে উপবৃত্তি পাচ্ছে ৯৬ জন। বাস্তব চিত্র আরও বিস্ময়কর-সরেজমিনে সব শ্রেণি মিলিয়ে উপস্থিত পাওয়া গেছে মাত্র ছয়জন। অথচ এ প্রতিষ্ঠানে ২১ শিক্ষক-কর্মচারী প্রতিমাসে বেতন উত্তোলন করছেন প্রায় সাড়ে ৪ লাখ টাকা। কুড়িগ্রামের উলিপুর উপজেলার নিজাই খামার বালিকা দাখিল মাদরাসায় প্রায় এক দশক ধরে চলছে এমন অনিয়ম।
মাদরাসা ‘গোল্লায়’ গেলেও বেতন নিতে ভুল করেন না শিক্ষক-কর্মচারীরা
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল ভ্যান, চালক নিহত
জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে সুজন মিয়া (৩০) নামে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা এক নারী যাত্রী আহত হয়েছেন।
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল ভ্যান, চালক নিহত
আরও পড়ুন
স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
পুলিশকে ঘুষ না দেওয়ায় আসামির ছেলেকে মারধরের অভিযোগ
লোকালয়ে কীভাবে এল কুমির জানে না কেউ, খুঁজছে বন বিভাগ