ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে পুলিশের ব্যারিকেড ভেঙে আবারও সড়ক অবরোধে শ্রমিকরা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি: সংগৃহীত

দ্বিতীয় দিনের মতো ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য হিউম্যান চেইন করে ব্যারিকেড দিয়ে রাখার চেষ্টা করলেও তা ভেঙে শ্রমিকরা মূল সড়কে উঠে আসেন।

মঙ্গলবার (২ নভেম্বর) বেলা পৌনে তিনটার দিকে শিবু মার্কেট এলাকায় এই বিক্ষোভ শুরু হয়।

জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার নাম প্রকাশ না করার শর্তে বলেন, শ্রমিকরা সকাল থেকে না নামলেও দুপুরের পরে নেমে এসেছেন। তাদের শান্ত করতে পুলিশ সদস্যরা চেষ্টা করলেও তারা ব্যারিকেড ভেঙে মূল সড়কে উঠে পড়েছেন।

পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য ওই এলাকায় মোতায়েন রয়েছে। বিজিবির অন্তত চার প্লাটুন সদস্য মোতায়েন আছে। পরিস্থিতি কিছুটা উত্তেজনাকর হলেও এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

এর আগে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও বিজিবির সদস্য মোতায়েন দেখা যায়। চাষাঢ়ায় বিকেএমইএʼর কার্যালয়ের সামনেও পুলিশ পাহারা ছিল।

বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ও মিছিল ও কয়েকটি পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের কবলে ঢাকা-আরিচা মহাসড়ক, ভোগান্তিতে যাত্রীরা
ন্যূনতম বেতন-ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন এ রুটে যাতায়াতকারীরা। মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে হেমায়েতপুর এলাকায় মহাসড়কের উভয়মুখী লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।  এ সময় ন্যূনতম বেতন-ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা থেকে আরিচাগামী এবং আরিচা থেকে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দেখা গেছে, পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলেও তাতে তাৎক্ষণিকভাবে কোনো সুফল মেলেনি। অবরোধে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকরা। এদিকে, একই দাবিতে আজও রাজধানীর মিরপুর-১০-১১ এর সড়ক অবরোধ-বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এছাড়াও একই দাবিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এর আগে তৈরি পোশাকশিল্পে সর্বশেষ নিম্নতম মজুরি বোর্ড হয়েছিল ২০২৩ সালে। ওই বছরের ১ ডিসেম্বর মজুরি কাঠামো কার্যকর করার আইনি বাধ্যবাধকতা ছিল। ২০২৩ সালের মজুরি বোর্ড ছয়টি সভা করে ওই বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে ১২ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরির সুপারিশ করেছিল।  এরপর ডিসেম্বরে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে শ্রম আইন সংশোধন হওয়ার পর নাকি, আগে থেকে তিন বছরের সময় গণনা করা হবে তা নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের ভিন্নমত ছিল। যদিও শ্রমিক আন্দোলনের মুখে সেই ভিন্নমত টেকেনি।  তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ১৯৯৪ সালে প্রথমবার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। সেই বোর্ড ৯৩০ টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করে। ২০০৬ সালে সেটি বৃদ্ধি করে ১ হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা করা হয়। ২০১০ সালের মজুরি বোর্ডে শ্রমিকের নিম্নতম মজুরি ৩ হাজার টাকা করা হয়।  ২০১৩ সালের মজুরি বোর্ড ৫ হাজার ৩০০ টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করে। সর্বশেষ ২০১৮ সালের মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের জন্য ৮ হাজার টাকা নিম্নতম মজুরি চূড়ান্ত করে। তার মধ্যে মূল মজুরি ৪ হাজার ১০০ টাকা। আরটিভি/এসআর  
হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের কবলে ঢাকা-আরিচা মহাসড়ক, ভোগান্তিতে যাত্রীরা
এবার হেমায়েতপুর বাসস্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সাভারে নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।
এবার হেমায়েতপুর বাসস্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
অপহরণের ১০ দিন পর অবশেষে উদ্ধার কলেজছাত্র রিদোয়ান
অপহরণের ১০ দিন পর উদ্ধার হয়েছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের কলেজছাত্র রিদোয়আন আনসারী (২৫)।
অপহরণের ১০ দিন পর অবশেষে উদ্ধার কলেজছাত্র রিদোয়ান
প্রতি মঙ্গলবার বিনামূল্যে সিজারিয়ান অপারেশন হয় এই হাসপাতালে 
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি মঙ্গলবার সম্পূর্ণ বিনামূল্যে সিজারিয়ান অপারেশন করা হবে। দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় এই হাসপাতালে সিজারিয়ান (সিজার) অপারেশন কার্যক্রম চালু হলো।
প্রতি মঙ্গলবার বিনামূল্যে সিজারিয়ান অপারেশন হয় এই হাসপাতালে 
এবারও হচ্ছে না সুন্দরবনের শত বছরের ঐতিহ্যবাহী রাসমেলা
২০২১ সাল থেকে বন্ধ রয়েছে সুন্দরবনের শত বছরের পুরনো ঐতিহ্যবাহী রাসমেলা। দুবলার চরে এবারও হচ্ছে না এই মেলা। তবে রাসপূর্ণিমা উপলক্ষে ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী দুবলারচরে শুধু সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে।  পুর্ণ্যস্নানে নিরাপদে যাতায়াতের জন্য দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগ নির্ধারিত আগের ৫টি রূট থাকছে। এসব পথে বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।  সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘রাসমেলা এবারও হচ্ছে না। রাসপূর্ণিমা পূজা ও পূর্ণ স্নান উপলক্ষে দুবলার চরে সনাতন ধর্মাবলম্বীরা বন বিভাগের রুট পারমিট পাবেন। সে ক্ষেত্রে নির্ধারিত রুট ব্যবহার করতে হবে। বন বিভাগের নির্দেশনা মানতে হবে।  জানা গেছে, পূজা ও পুর্ণ্যস্নানে আগত তীর্থযাত্রীরা বিভিন্ন নদী পথে লঞ্চ, ট্রলার, স্পীডবোট ও দেশি নৌকাযোগে গমন করে থাকেন। এক্ষেত্রে ৫টি রুট হলো- বুড়িগোয়ালিনী, কোবাদক থেকে বাটুলানদী-বলনদী-পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী হয়ে দুবলার চর। কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা, বজবজা হয়ে আড়–য়া শিবসা-শিবসা নদী-মরজাত হয়ে দুবলার চর।  নলিয়ান স্টেশন হয়ে শিবসা-মরজাত নদী হয়ে দুবলার চর। ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন-তিনকোনা দ্বীপ হয়ে দুবলার চর এবং বগী-বলেশ্বর-সুপতি স্টেশন-কচিখালী-শেলার চর হয়ে দুবলার চর।  পুর্ণ্যস্নানে অংশ নিতে দর্শনার্থী ও তীর্থযাত্রীদের ২২ থেকে ২৪ নভেম্বর-এ তিন দিনের জন্য অনুমতি প্রদান করা হবে এবং প্রবেশের সময় এন্ট্রি পয়েন্টে লঞ্চ, ট্রলার ও নৌকার প্রবেশ ফি, অবস্থান ফি এবং লোকের সংখ্যা অনুযায়ী বিধি মোতাবেক রাজস্ব আদায়পূর্বক পাস প্রদান করা হবে।  এছাড়া অনুমতি পেতে জাতীয় পরিচয়পত্রের কপিসহ তীর্থযাত্রীদের আবেদন করতে হবে। প্রতিটি অনুমতিপত্রে সিল মেরে পথ/রুট উল্লেখ্য করা হবে এবং তীর্থযাত্রী ও দর্শনার্থীগণ পছন্দমত একটি রুট বা পথ ব্যবহার করবেন।  ২২ নভেম্বর দিনের ভাটায় যাত্রা আরম্ভ হবে। রাসপূর্ণিমা পুর্ণ্যস্নানে উদ্দেশ্যে নির্ধারিত নৌযান রুটে শুধু দিনের বেলায় চলাচল করতে পারবে। বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া কোথাও লঞ্চ, ট্রলার ও নৌকা থামানো যাবে না। ট্রলারে প্রয়োজনীয় সংখ্যক লাইভ জ্যাকেট বা বয়া সংরক্ষণ করতে হবে।  রাস পূর্ণিমায় আগত পুণ্যার্থীদের সুন্দরবনে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র অথবা ইউপি চেয়ারম্যানের নিকট হতে প্রাপ্ত সনদপত্রের মূলকপি সঙ্গে রাখতে হবে।  সুন্দরবনের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, ‘রাসমেলার প্রস্তুতি নিয়ে কেউ দুবলার চরে যেতে পারবে না। গত ৪ বছরের ধারাবাহিকতায় এবারও কোন মেলার অনুমতি নেই। কেবল রাসপূজা ও স্নানের জন্য সনাতন ধর্মাবলম্বীরা দুবলার চরে যাওয়ার অনুমতি পাবেন। তীর্থযাত্রীদের বন বিভাগের নিদের্শনা মেনে চলতে হবে।’   এ নির্দেশনা প্রতিপালনের জন্য দুবলার চরে যেতে আগ্রহী সনাতন ধর্মাবলম্বীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, এবার ২২ নভেম্বর নির্ধারিত পয়েন্ট থেকে একযোগে বন বিভাগের নিরাপত্তা বেষ্টনীর ভেতরে থেকে যাত্রা শুরু হবে। আবার ২৪ নভেম্বর ফিরতি যাত্রাও বন বিভাগের নিরাপত্তা বেষ্টনীতে একযোগে হবে। কেউ আলাদাভাবে যাওয়া আসার সুযোগ পাবেন না। রাস পূজা উপলক্ষে হরিণ শিকার বন্ধে বনে টহল জোরদার করা হচ্ছে।  উল্লেখ্য, ১৯২৩ সালে সাধু হরিভজনের হাত ধরে শুরু হওয়া রাসমেলা এ অঞ্চলের প্রাচীনতম সাংস্কৃতিক উৎসব। এ সময়ে রাস পূর্ণিমার ভোরে বঙ্গোপসাগরের জলে স্নান করে ভক্তরা পাপ মোচন ও মঙ্গল কামনা করেন। ২০২১ সাল থেকে এখানে রাসমেলা বন্ধ রয়েছে। কেবল রাসপূজা ও পূর্ণস্নান কার্যক্রম চলে।  আরটিভি/এসআর  
এবারও হচ্ছে না সুন্দরবনের শত বছরের ঐতিহ্যবাহী রাসমেলা
আরও পড়ুন
রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক
পাঁচ দফা দাবিতে পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ
বিয়ের আগের রাতে মদসহ বর আটক