
দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক কলহের জেরে নিজ সন্তানদের হত্যার পর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন স্বর্না আখতার (২৩) নামে এক নারী।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার অমরপুর ইউনিয়ন মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোস্তফাপুর গ্রামের শাকিলের (২৭) স্ত্রী স্বর্না আখতার। স্বামীর মাদকাসক্তি নিয়ে স্বর্নার সঙ্গে শাকিলের ঝগড়া বিবাদ লেগেই থাকত। পরে রোববার সন্ধ্যা ৬টার পর সবাই বাজারে গেলে স্বর্না তার ছেলে সাফায়েত হোসেন (৪) ও মেয়ে রাইসা আখতারকে (১) শ্বাসরোধ করে হত্যা করেন। পরবর্তীতে গলায় ওড়না পেচিয়ে নিজেও আত্মহত্যা করেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়েছি। প্রকৃত কারণ জেনে পরবর্তীতে জানানো হবে।
আরটিভি/এমএইচজে


