ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় ইখলাস খাঁ (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাত ৪টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইখলাস খাঁ মারা যান। এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত ইখলাস খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকার মমরেজ খাঁর ছেলে। আহতরা হলেন, কাশিয়ানী উপজেলার যদুপুর গ্রামের আমজাদ কাজীর ছেলে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজী (১৮) ও একই গ্রামের নসু কাজীর ছেলে আরোহী ইসানুর কাজী (১৬)।

আরও পড়ুন

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি মো. আনিসুর রহমান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন ইখলাস খাঁ। এসময় দ্রুতগামী একটি মোটর সাইকেল পথচারী ইখলাসকে ধাক্কা দেয়। এতে পথচারী ইখলাস খাঁ, মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজী ও আরোহী ইসানুল কাজী আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইখলাস খার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, বর্তমানে গুরুতর আহত আব্দুল্লাহ কাজী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইসানুর কাজী গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত
কুর্মিটোলা হাসপাতালের দেয়ালে ধাক্কা খেল বাস, পথচারী নিহত
ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত