ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দুধ দিয়ে গোসল করে আজীবন বিয়ে না করার শপথ নিলেন যুবক

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানি গ্রামের নুরুজ্জামান ওরফে আনোয়ার (৩০) তার ব্যক্তিগত জীবন থেকে শিক্ষা নিয়ে আজীবন বিয়ে না করার শপথ নিয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের বাড়িতে আয়োজন করে দুধ দিয়ে গোসল করেন আনোয়ার।

এর আগে তাকে গায়ে হলুদ মাখানো হয়। গোসল শেষে তিনি তওবা করে আর কোনো বিয়ে না করার ঘোষণা দেন।

আনোয়ারের নিজস্ব উদ্যোগে অনুষ্ঠানটি বেশ কিছুটা বিয়ের মেজাজে তৈরি করা হয়েছিল। বাড়িতে সামিয়ানা টাঙানো হয়, গেট ও প্যান্ডেল সাজানো হয় এবং অতিথি ও এলাকার লোকদের বসার ব্যবস্থা করা হয়। এছাড়া তিনটি ছাগল কোরবানি দিয়ে এলাকাবাসীকে খাওয়ানোর ব্যবস্থা করেন তিনি।

আনোয়ার জানান, ২০১৫ সালে গার্মেন্টসে কাজের সময় গোপালগঞ্জের এক তরুণীর সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে হলেও ২০১৯ সালে প্রথম স্ত্রী নানা অজুহাতে তাকে ছেড়ে চলে যান। পরে ভুল নম্বরে ফোন কলের সূত্রে রংপুরের এক যুবতীর সঙ্গে পরিচয় হয় এবং দ্বিতীয়বার বিয়ে করলেও সংসার টেকেনি। তৃতীয়বারও একইভাবে ভাঙন ঘটে।

বারবার দাম্পত্য জীবনের ব্যর্থতায় তিনি আর বিয়ে না করার সিদ্ধান্ত নেন। আনোয়ার বলেন, জীবনে আর কোনোদিন বিয়ে করব না। নারীদের প্রতি আসক্ত হবো না। আগে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম, আজ থেকে সেই অবৈধ কাজও ছেড়ে দিলাম।

তার এই ব্যতিক্রমী ‘দুধ গোসল’ ও শপথকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়াবা সেবনের সময় হঠাৎ অভিযান, অতঃপর...
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা সেবনের সময় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইয়াবা সেবনের সময় হঠাৎ অভিযান, অতঃপর...
নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার
নাটোরে সাত বছরের এক শিশুর ডান হাতের একটি আঙুলের একাংশ কেটে বিচ্ছিন্ন করার অভিযোগে পুলিশের এক কনস্টেবল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে ভ্রমণের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে হাইওয়ে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
‘সংকট সমাধানে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার ভ্রুক্ষেপ করেনি’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে।
‘সংকট সমাধানে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার ভ্রুক্ষেপ করেনি’
আরও পড়ুন
স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী
সমর্থন বদলাতে দুধ দিয়ে গোসলেই কী মুছে যায় ভুল? 
স্ত্রীকে তালাক দিয়ে পাঁচ লিটার দুধ দিয়ে গোসল, অতঃপর...