ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রমজানে মাথায় টুপি পরা নিয়ে যা বললেন আমির হামজা

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ এএম
সংসদ সদস্য মুফতি আমির হামজা। ফাইল ছবি

শুধু রমজান মাস নয়, সারা বছরই মুসল্লিদের মাথায় টুপি পড়তে ও ইবাদত করতে দেখতে চান বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মুফতি আমির হামজা।

তিনি বলেছেন, আজকে অনেকের মাথায় টুপি দেখে মনে হচ্ছে তারা ইবাদত করেন। আমরা চাই, এই পরিবেশ যেন বাকি ১১ মাসও বজায় থাকে। শুধু রমজান এসেছে বলেই মাথায় টুপি তুলবেন না। এখন যে অবস্থায় পাচ্ছি, আগামী ১১ মাসও আপনাদের এমন চেহারা, সুরত এবং কর্ম আমরা দেখতে চাই।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুফতি আমির হামজা।

সাংবাদিকদের উদ্দেশ করে এই সংসদ সদস্য বলেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং, প্ল্যানিং বা মেকানিজম যাই হোক না কেন, শেষ পর্যন্ত গণতন্ত্রের বিজয় হয়েছে। আগামীতে আমরা চাই সাংবাদিকরা স্বচ্ছতার ধারাবাহিকতা বজায় রাখবেন; ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলবেন। কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর দিকে ঝুলে পড়বেন না।

আরও পড়ুন

আমির হামজা বলেন, আপনাদের (সাংবাদিক) এই কাজকে আমরা ছোটখাটো হিসেবে দেখি না; বিশেষ করে আমি একে মহান পেশা মনে করি। আপনারা যে মহান পেশায় নিয়োজিত থেকে তথ্যগুলো জাতির সামনে তুলে ধরেন, সেই কাজটা যে ইবাদত— তা আমরা অনেকেই মনে করি না।

ইফতার মাহফিলে জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দারের সভাপতিত্বে ও শহর জামায়াতের আমির এনামুল হকের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ (অব.) খন্দকার এ.কে.এম. আলী মুহসিন। এ সময় গণমাধ্যমকর্মীসহ জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে। দীর্ঘদিনের এ জঞ্জাল থেকে বের হতে অনেক শ্রম ও ত্যাগ স্বীকার করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
কৃষকলীগ নেতাকে ছাড়াতে থানায় হাজির জামায়াত নেতা, অতঃপর...
কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক কৃষকলীগের এক নেতাকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে থানা থেকে ছাড়িয়ে নিতে এসে জামায়াতের এক নেতাসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।
কৃষকলীগ নেতাকে ছাড়াতে থানায় হাজির জামায়াত নেতা, অতঃপর...
আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন গ্রেপ্তার
খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 
আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন গ্রেপ্তার
তিন গ্রামে এক ‘পাগলা’ কুকুরের তোলপাড়, পিটিয়ে মারল জনতা
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি কুকুরের কামড়ে শিশুসহ সাতজন আহত হয়েছেন। এছাড়া দুটি গরু ও চারটি ছাগলও কুকুরটির আক্রমণের শিকার হয়েছে। পরে স্থানীয়রা কুকুরটিকে ধরে পিটিয়ে হত্যা করেন।
তিন গ্রামে এক ‘পাগলা’ কুকুরের তোলপাড়, পিটিয়ে মারল জনতা
ঈশ্বরদীতে অস্ত্র ও মাদকসহ দুই যুবক আটক
পাবনার ঈশ্বরদীতে একটি রিভলভার ও ৪০০ পিস ইয়াবা ট‍্যাবলেটসহ তানজিরুল ইসলাম (৩০) ও মো. সজিব (২৮) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
ঈশ্বরদীতে অস্ত্র ও মাদকসহ দুই যুবক আটক
আরও পড়ুন
প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয়
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ
২০২৭ সালে রমজান ও ঈদুল ফিতর কবে?
জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ