ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

রমজান ঘিরে খেজুর, আপেল ও কমলায় শুল্ক কমাল এনবিআর

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন রমজান মাস ঘিরে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে আপেল ও কমলা আমদানিতেও নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এনবিআরের পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে এনবিআর জানায়, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে খেজুর আমদানিতে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে নেমেছে। একইভাবে আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি সম্পূরক শুল্ক ও ভ্যাট ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই পরিবর্তনের ফলে আপেল ও কমলায় মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে।

প্রজ্ঞাপনে আপেল ও কমলার ক্ষেত্রে নতুন হার ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকার কথা বলা হয়েছে।

এনবিআরের আশা, শুল্ক কমানোর ফলে এসব ফলের আমদানি ও সরবরাহ বাড়বে এবং বাজারে দামের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।

আমদানিনির্ভর এসব ফলের শুল্ক কমানোর বিষয়ে কয়েক দিন আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি হয়েছিল। ধারাবাহিকভাবে তা কমতে থাকে। যেমন ২০২৪-২৫ অর্থবছরে আমদানি কমে ১ লাখ ৬২ হাজার টনে নেমে আসে, যা আলোচিত সময়ের মধ্যে সর্বনিম্ন। তবে ২০২৫-২৬ অর্থবছরে আপেল আমদানি আবার বেড়ে ১ লাখ ৮১ হাজার টনে পৌঁছায়।

অন্যদিকে গত ছয় অর্থবছরে দেশে কমলার আমদানি ধারাবাহিকভাবে কমেছে। ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ ৩৩ হাজার টন কমলা আমদানি হয়েছিল। যা ২০২৪-২৫ অর্থবছরে কমে আমদানি হয় ১ লাখ ৬৯ হাজার টন। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা আরও কমে ১ লাখ ৫৪ হাজার টনে দাঁড়ায়, যা ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।

শুল্ক কমানোর এই সিদ্ধান্তের ফলে আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার আমদানি বাড়বে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। যদিও শুল্ক কমানোর সুফল ভোক্তাপর্যায়ে প্রত্যাশা অনুসারে পৌঁছায় না বলেই মনে করে বাজার সংশ্লিষ্টরা।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশে পোশাক শ্রমিকদের মজুরি এখন ভারত-পাকিস্তানের চেয়েও বেশি  
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডে (গ্রেড-৪) দেশের পোশাক শ্রমিকদের মজুরি এখন ১৭ হাজার টাকা।
বাংলাদেশে পোশাক শ্রমিকদের মজুরি এখন ভারত-পাকিস্তানের চেয়েও বেশি  
একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে।
একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশসহ ১৬টি বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প
স্বাভাবিক আছে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের পরিবেশ, কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা
সরকারের গঠন করা মজুরি বোর্ডের নতুন বেতন নির্ধারণের পর কয়েক জায়গায় শ্রমিক বিক্ষোভ হলেও নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই শিল্প কারখানার শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন।
স্বাভাবিক আছে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের পরিবেশ, কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা
হারানো ঐতিহ্য ফেরাতে কর্ণফুলী পেপার মিলে বিনিয়োগ খুঁজছে সরকার
এক সময় সরকারি চাহিদার প্রায় ৭০ শতাংশ কাগজ সরবরাহ করত রাষ্ট্রায়ত্ত একমাত্র কাগজকল ‘কর্ণফুলী পেপার মিলস লিমিটেড’। দেড় দশক আগেও ২০ হাজার মেট্রিক টন কাগজ উৎপাদনকারী মিলের বর্তমান উৎপাদন নেমেছে মাত্র ৩ হাজার টনে।
হারানো ঐতিহ্য ফেরাতে কর্ণফুলী পেপার মিলে বিনিয়োগ খুঁজছে সরকার
আরও পড়ুন
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প
রোজার আগে ভোজ্যতেলের দাম ১৪ টাকা বাড়ানোর পাঁয়তারা ব্যয়সায়ীদের
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
ইউটিউব দেখে কমলা চাষ, পিরোজপুরে সফল প্রবাসফেরত ফিরোজ