ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে দিয়ে ‘হানিট্র্যাপ’, স্বামীসহ গ্রেপ্তার ৩

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম
ছবি: সংগৃহীত

বরিশাল নগরীতে স্ত্রীকে দিয়ে ‘হানিট্র্যাপ’-এর মাধ্যমে প্রতারণার অভিযোগে স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে মহানগরীর পৃথক স্থান থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জেলার গৌরনদী উপজেলার কাশেমাবাদ গ্রামের ঝাড়ুদার শাহিন, ঝালকাঠির রাজাপুর উপজেলার পালক গ্রামের সাগর হাওলাদার এবং বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উলালগুনি গ্রামের সাইফুল ইসলাম।

তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।

পুলিশ গণমাধ্যমকে জানায়, ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি থানায় লিখিত অভিযোগ করেন এক ভুক্তভোগী। ওই অভিযোগের সূত্র ধরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, ঝাড়ুদার শাহিন তার স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ পেতে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেন। গত ১১ ফেব্রুয়ারি ভোলার দৌলতখানের বাসিন্দা ফয়জুল কবিরের মোবাইল ফোনে কল করেন শাহিনের স্ত্রী। তার সঙ্গে পরিচয়ের একপর্যায়ে বরিশালে আসতে বলেন। এরপর ফয়জুল বরিশালে আসলে তাকে নগরীর কলেজ রোড এলাকার এক বাসায় নিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও ধারণ করেন। এরপর ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় ওই চক্রটি।

আরও পড়ুন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনার পরপরই ভুক্তভোগী কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের সূত্র ধরে রোববার ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানো হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিসেম্বর ঘিরে গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: এমপি বাবুল
ডিসেম্বর মাসকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। 
ডিসেম্বর ঘিরে গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: এমপি বাবুল
দুঃসময়ের ছাত্রদল নেতা এখন ইজিবাইক চালক
স্কুলজীবন থেকেই ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এরপর ইউনিয়ন থেকে উপজেলার গুরুত্বপূর্ণ পদে। দল ক্ষমতায় থাকাকালীন ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। দুঃসময়েও দল ছেড়ে যাননি।
দুঃসময়ের ছাত্রদল নেতা এখন ইজিবাইক চালক
২৫৫ পিস ইয়াবাসহ ইয়াসমিন গ্রেপ্তার
খুলনার পাইকগাছায় পুলিশের অভিযানে ২৫৫ পিস ইয়াবাসহ নিলুফার ইয়াসমিন (৩৮) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
২৫৫ পিস ইয়াবাসহ ইয়াসমিন গ্রেপ্তার
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে আমরা ডলার বন্ড ইস্যু করছি। এটা স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যকে আরও সম্প্রসারিত করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অর্থনীতি সম্পর্কে জনগণের স্পষ্ট ধারণা থাকা উচিত।
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ ওঠেছে।
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
আরও পড়ুন
এসপি জাহাঙ্গীরের গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন সিএমপি কমিশনার
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগে এসপি গ্রেপ্তার 
হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৭৮ জন ধরা, শীর্ষে মিরপুর