ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইভটিজিংয়ে বাধা দেওয়াই ‘কাল’ হলো যুবকের!

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম
আহত আলাউদ্দিন এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ছবি: আরটিভি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইভটিজিংয়ে বাধা দেওয়ার কারণে সংগঠিত সংঘর্ষে মো. আলাউদ্দিন (১৮) নামে এক যুবক আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া এলাকার মিরাজ খানের ছেলে রবিউল খানসহ কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রায় সময় ইভটিজিং করে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে একটি মেয়েকে উত্ত্যক্ত করলে স্থানীয় বাসিন্দা রবিউল মোল্লা (২৫) তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে এলোপাতাড়ি মারামারি করে তারা পালিয়ে যায়। এরপর বিকেল পাঁচটার দিকে অভিযুক্তরা দলবল নিয়ে লোহার রড ,লাঠি-সোটা নিয়ে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় আলাউদ্দিন নামে এক কিশোরকে লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে বাম কানে গুরুতর জখম হয়। এছাড়াও চারজন আহত হন। এ ছাড়া নারীদের কাপড়চোপড় হেঁচড়ে শ্লীলতাহানি ঘটায়। এক নারীর এক লাখ চল্লিশ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনতাই ও নগদ অর্থ লুট করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। আহত আলাউদ্দিন এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কবির মোল্লা নামে একজন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা করেছেন।

আরও পড়ুন

এদিকে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, মারামারি বিষয়ে একটি মামলা হয়েছে। বিষয়টির তদন্ত চলমান। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রবিনের ‘লালসা’র শিকার প্রতিবন্ধী নারী
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুল আওয়াল ওরফে রবিন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রবিনের ‘লালসা’র শিকার প্রতিবন্ধী নারী
বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে।
বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার
মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরা হলো না দুই চাচতো ভাইয়ের
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন৷ 
মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরা হলো না দুই চাচতো ভাইয়ের
২৭ বছর পর মসজিদের ইমামকে বিদায়, দেওয়া হলো লাখ টাকা উপহার
চট্টগ্রামের মিরসরাইয়ে দীর্ঘ ২৭ বছর দায়িত্ব পালনের পর  মসজিদের ইমামকে বিদায় দিয়েছে এলাকাবাসী। বিদায়কালে এক লাখ টাকা উপহারের পাশাপাশি ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়েছে।
২৭ বছর পর মসজিদের ইমামকে বিদায়, দেওয়া হলো লাখ টাকা উপহার
গাছে বেঁধে ২ মাদক কারবারিকে বেধড়ক পিটুনি, অতঃপর...
মাদক সেবী, মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত এরা চুরিসহ অপরাধ মুলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এসব কাজে অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ জনতা মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে তাদের। একটি গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়ে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের।
গাছে বেঁধে ২ মাদক কারবারিকে বেধড়ক পিটুনি, অতঃপর...
আরও পড়ুন
ইয়াবা সেবনের সময় হঠাৎ অভিযান, অতঃপর...
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
১১ ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা
মঠবাড়িয়ায় শতাধিক শিক্ষার্থী পেল স্কুলব্যাগ-ছাতা-ফুটবল