ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

দরজা ভেঙে গভীর ঘুমে থাকা কলেজছাত্রকে জাগাল ফায়ার সার্ভিস

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৮ এএম
ছবি: সংগৃহীত

ঘরের দরজা ভেঙে গভীর ঘুমে থাকা সোহান (১৯) নামে এক কলেজছাত্রকে জাগিয়ে তুলেছে ফায়ার সার্ভিস।

গত সোমবার (২ মার্চ) বিকেলে ময়মনসিংহের সানকিপাড়া হেলথ অফিসার গলির একটি ছাত্র মেসে এ ঘটনা ঘটে।

সোহান (১৯) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা এবং ময়মনসিংহের একটি বেসরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

জানা গেছে, টানা ১২ ঘণ্টার গভীর ঘুমে থাকায় সহপাঠী থেকে শুরু করে বাড়ির মালিক, এমনকি পুলিশ এসেও জাগাতে পারেনি সোহানকে। অবশেষে কোনো উপায় না পেয়ে দরজা ভেঙে সোহানকে জাগিয়ে তোলে ফায়ার সার্ভিস।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোহান গত রোববার দিবাগত সারারাত জেগে ভোরে ঘুমাতে যান। সকালে তার সহপাঠীরা বাইরে থেকে ফিরে এসে দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ মেলেনি। এক পর্যায়ে জানলা দিয়ে উঁকি দিয়ে সোহানকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে সহপাঠী ও স্থানীয়দের মনে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাডাকি করে ব্যর্থ হলে শেষমেশ ফায়ার সার্ভিসকে খবর দেয়।

আরও পড়ুন

পরে বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মেসের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তবে ভেতরে গিয়ে দেখা যায় গভীর ঘুমে মগ্ন সোহান। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে টেনে তুললে তিনি হতবিহ্বল হয়ে পড়েন। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা জুলহাস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ছেলেটি ভেতর থেকে দরজা লাগিয়ে ভোররাতে ঘুমিয়ে পড়েছিল। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পাওয়ায় বড় কোনো বিপদের আশঙ্কায় আমরা দরজা ভাঙি। পরে তাকে অক্ষত ও জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোর অপরাধ দমন: লক্ষ্মীপুরে ৩ দিনে আটক ৫৪৯
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে তিন দিন অভিযান চালিয়ে ৫৪৯ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে লক্ষ্মীপুরের ৫টি থানায় অভিযান চালিয়ে ৯৯ জনকে আটক করা হয়। 
কিশোর অপরাধ দমন: লক্ষ্মীপুরে ৩ দিনে আটক ৫৪৯
শ্রমজীবী নারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: শ্রমমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। 
শ্রমজীবী নারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: শ্রমমন্ত্রী
রসমালাইয়ে চেতনানাশক খাইয়ে চুরি, ১৫ ভরি সোনা উদ্ধার
রাজবাড়ীর পাংশায় জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ১৫ ভরি ১.৫৮ আনা সোনার ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। এ ঘটনায় ওই জুয়েলার্সের কর্মচারী খন্দকার জায়ফুল ইসলাম লিটন (৫৯) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রসমালাইয়ে চেতনানাশক খাইয়ে চুরি, ১৫ ভরি সোনা উদ্ধার
শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম
ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক দলের একাধিক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের এক সহ-সভাপতিকে গুলি করেছে এবং তার সঙ্গে থাকা অন্তত পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে।
শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুতের ঘটনায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
আরও পড়ুন
ময়মনসিংহে অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ
মমেক হাসপাতাল ঘিরে অনুমোদনহীন ক্লিনিকের ছড়াছড়ি
পল্লি বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
মাদরাসাছাত্রীকে একা পেয়ে ক্লাসরুমের দরজা লাগিয়ে দেন শিক্ষক, অতঃপর...