ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রাইভিং শেখানোর নামে গোপনে নারীর আপত্তিকর ছবি-ভিডিও ধারণ, হাতিয়ে নিলো ২০ লাখ টাকা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে গাড়ি চালানো শেখানোর নামে গোপনে নারীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০ লাখ টাকা হাতিয়ে নেন বলে জানা গেছে।

পরে ভুক্তভোগী নারীর স্বামীর দায়ের করা মামলায় অভিযুক্ত যুবককে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল গ্রেপ্তার করেছে।

শনিবার (২৮ নভেম্বর) বেলা আড়াইটার দিকে এসআরবি-১৪-এর ময়মনসিংহ কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে ময়মনসিংহ নগরের বয়ড়া ছালাকান্দি এলাকা থেকে আশরাফুল আলম (৩০) নামে সেই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারের যুবকের কাছ থেকে ব্ল্যাকমেলের কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে এসআরবি বলছে, ২০২১ সালে ওই নারীকে গাড়ি চালানো শেখানোর জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল আশরাফুলকে। প্রশিক্ষণের সময় গোপনে ওই নারীর কিছু আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন তিনি।

পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই নারীকে ব্ল্যাকমেল করতে থাকেন আশরাফুল। লোকলজ্জার ভয়ে ওই নারী বিভিন্ন সময়ে তাকে প্রায় ২০ লাখ টাকা দিতে বাধ্য হন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, একপর্যায়ে ওই নারী আশরাফুলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলে তিনি ক্ষিপ্ত হন। সম্প্রতি ওই নারীর আপত্তিকর ছবি ও ভিডিও তার স্বামীর কর্মস্থলের এক সহকারীর মুঠোফোনে পাঠিয়ে দেন আশরাফুল। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে ওই নারীর সন্তানদের স্কুল ও খেলার মাঠ থেকে অপহরণ করে হত্যার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় বাদী হয়ে গত বুধবার ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি ধারায় অভিযোগ এনে মামলা করেন ওই নারীর স্বামী। মামলায় আশরাফুলকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি একই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি।

এসআরবি-১৪-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা নাদিয়া ফারজানা জানান, মামলার পর এসআরবি ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা আলামত দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে তাকে।

এ বিষয়ে আজ বিকেল ৪টা ২০ মিনিটে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, অভিযুক্ত যুবককে এসআরবি গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। পাশাপাশি তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘চোরের দশদিন, গৃহস্থের একদিন’, প্রবাদের সত্যতা মিলল ২৪ ঘণ্টার মধ্যেই
যাত্রী সেজে অটোরিকশাচালক জাহিদ রহমানকে (২০) গজারি বনে নিয়ে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর।
‘চোরের দশদিন, গৃহস্থের একদিন’, প্রবাদের সত্যতা মিলল ২৪ ঘণ্টার মধ্যেই
কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণ
কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণ
রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।
রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
জন্মদিনে এলাকাবাসীকে বিদ্যালয় উপহার দিলেন কবি
নিজের জন্মদিনে এলাকাবাসীর জন্য ব্যতিক্রমী উপহার হিসেবে নতুন একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন কবি, লোকগবেষক ও শিক্ষাবিদ সৈয়দ জাহিদ হাসান।
জন্মদিনে এলাকাবাসীকে বিদ্যালয় উপহার দিলেন কবি
যে তথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছিলেন ওসি!
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তারেক বিন ফয়েজকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
যে তথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছিলেন ওসি!
আরও পড়ুন
সংযোগ সড়ক ছাড়াই ৯ কোটি টাকার সেতু নির্মাণ
নারীদের ছবি দিয়ে ডেটিং সাইটে অভিনব প্রতারণা, ৭ পুরুষ গ্রেপ্তার
কিশোরীকে নিয়ে ধানক্ষেতে আকিবুল, শুরু হয় বিয়ের জন্য বাগবিতণ্ডা
স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে