ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ঘুমের মধ্যে কয়েলের আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০১:৪২ পিএম
সুনামগঞ্জে ঘুমের মধ্যে কয়েলের আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে মশার কয়েল থেকে লাগা আগুনে সালেমা খাতুন নামের এক ষাটোর্ধ্ব বৃদ্ধা মারা গেছেন।

বুধবার (৪ মার্চ) ভোররাতে সদর উপজেলার সুরমা ইউনিয়নের আমিরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সালেমা খাতুন একই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মশার কয়েল জ্বালিয়ে সালেমা খাতুন একা ঘুমিয়ে ছিলেন। এ সময় তার স্বামী ঘরে ছিলেন না। বাড়িতে থাকা ছোট ছেলে অন্য রুমে ঘুমে ছিল। কয়েলের আগুন থেকে সালেমার খাটে আগুন লেগে যায়। বসতঘর আধাপাকা হওয়ায় আগুন বাইরে যায়নি।

প্রতিবেশী রাহেলা বেগম বলেন, সাহরির জন্য জেগে দেখি নজরুল ইসলামের ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে তাদেরকে ডাকাডাকি করি। গ্রামের মানুষ আগুন নিভিয়েছে। আগুনে পুড়ে ঘুমের মধ্যেই সালেমা খাতুন মারা গেছেন।

সালেমা খাতুনের স্বামী নজরুল ইসলাম বলেন, আমি রাতে অন্য জায়গায় ছিলাম। খবর পেয়ে এসে দেখি ঘরের ভেতরে আগুন ও ধোঁয়া। পানি ও বালি দিয়ে আগুন নেভানো হয়েছে। খাট ও বিছানা আগুনে পুড়ে গেছে। ছেলে জানিয়েছে তার মা মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়েছিল।

আরও পড়ুন

সুরমা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আফসান পারভেজ বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছি। আগুনে পুড়ে ঘরের ভেতরেই ওই নারী মারা গেছেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মশার কয়েলের আগুন থেকে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা গেছে।

তিনি আরও বলেন, আগুন পুড়ে মহিলার শরীর অঙ্গার হয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রসমালাইয়ে চেতনানাশক খাইয়ে চুরি, ১৫ ভরি সোনা উদ্ধার
রাজবাড়ীর পাংশায় জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ১৫ ভরি ১.৫৮ আনা সোনার ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। এ ঘটনায় ওই জুয়েলার্সের কর্মচারী খন্দকার জায়ফুল ইসলাম লিটন (৫৯) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রসমালাইয়ে চেতনানাশক খাইয়ে চুরি, ১৫ ভরি সোনা উদ্ধার
শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম
ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক দলের একাধিক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের এক সহ-সভাপতিকে গুলি করেছে এবং তার সঙ্গে থাকা অন্তত পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে।
শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুতের ঘটনায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
ভবনের পাইলিং কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ৭তলা ভবনের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শান্ত মিয়া (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
ভবনের পাইলিং কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
৮০ বছরের বৃদ্ধাকে টেনে-হিঁচড়ে নির্জন বাড়িতে নিয়ে গেলেন বৃদ্ধ, অতঃপর...
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ৮০ বছর বয়সি এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সি আরশেদ আলীর বিরুদ্ধে। 
৮০ বছরের বৃদ্ধাকে টেনে-হিঁচড়ে নির্জন বাড়িতে নিয়ে গেলেন বৃদ্ধ, অতঃপর...
আরও পড়ুন
ভবনের পাইলিং কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
দুই দফা বিষ প্রয়োগেও মৃত্যু হয়নি, গুরুতর অবস্থায় ক্রিস্টা পাইক